কুমিল্লা বোর্ডে বেড়েছে পাসের হার, এগিয়ে মেয়েরা

১৭ জুলাই ২০১৯, ০১:৫১ PM

© সংগৃহীত

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার বেড়েছে। এ বোর্ডে এবার পাসের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ। পাসের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে । ছেলেদের পাশের হার ৭৭ দশমিক ১২ শতাংশ হলেও মেয়েদের পাশের হার ৭৮ দশমিক ২৭ শতাংশ। এবারের পাসের হার বিগত চার বছরের তুলনায় বেড়েছে বলে জানা গেছে। এজ বুধবার (১৭ জুলাই) দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ড ফলাফল ঘোষণা করা হয়।

কুমিল্লা বোর্ড সূত্র জানায়, এ বোর্ডে তিনটি বিভাগেই পাসের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৮ দশমিক ৬৪ শতাংশ, যার মধ্যে ছেলেদের পাসের হার ৮৮ দশমিক ৪০ শতাংশ ও মেয়েদের পাসের হার ৮৮ দশমিক ৯০ শতাংশ। এ বিভাগে পাসের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে।

মানবিক বিভাগে পাসের হার ৭২ দশমিক ৩৫ শতাংশ, যার মধ্যে ছেলেদের পাসের হার ৭০ দশমিক ১১ শতাংশ ও মেয়েদের পাসের হার ৭৩ দশমিক ৫৪ শতাংশ। এ বিভাগেও পাসের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে।

এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭৬ দশমিক ৯৮ শতাংশ, যার মধ্যে ছেলেদের পাসের হার ৭৫ দশমিক ২২ শতাংশ ও মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ১৮ শতাংশ। এ বিভাগেও পাসের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে।

কুমিল্লা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৯৪ হাজার ৩৬০ জন। যার মধ্যে ৪৩ হাজার ২২২ জন ছাত্র ও ৫১ হাজার ১৩৮ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করেছে ৭৩ হাজার ৩৫৮ জন। এরমধ্যে ৩৩ হাজার ৩৩২ জন ছেলে এবং ৪০ হাজার ২৬ জন মেয়ে পাস করেছে।

২০১৮ সালে কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৬৫ দশমিক ৪২ শতাংশ, ২০১৭ সালে ৪৯ দশমিক ৫২ শতাংশ, ২০১৬ সালে পাসের হার ছিল ৬৪ দশমিক ৪৯ শতাংশ, ২০১৫ সালে ৫৯ দশমিক ৮০ শতাংশ এবং ২০১৪ সালে পাসের হার ছিল ৭০ দশমিক ১৪ শতাংশ।

একযোগে ডিআইজিসহ ২১ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি
  • ২৮ জুন ২০২৬
পুলিশ ক্যাডারে দ্বিতীয় হলেন শিক্ষার হুমায়ুন কবির
  • ২৮ জুন ২০২৬
‘কালের কণ্ঠ-বাংলাদেশ প্রতিদিনে’র সংবাদ নিয়ে বিবৃতি দিল জাম…
  • ২৮ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আয়েশা আবেদ ফাউন্ডেশন, আবে…
  • ২৮ জুন ২০২৬
বিএনপি চেয়ারম্যানের সাক্ষাতের অনুমতি চেয়েছেন যুবদলের পদবঞ্চ…
  • ২৮ জুন ২০২৬
দ্বিতীয় দিনেও ক্লাস-পরীক্ষা বর্জন শেবাচিম ডেন্টাল শিক্ষার্থ…
  • ২৮ জুন ২০২৬