গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

১৭ জুলাই ২০১৯, ১০:২১ AM

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ১০ বিভাগে পাসের গড় হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। আজ বুধবার সকালে এ ফল প্রকাশ করা হয়। গতবারের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। গতবারের তুলনায় পাসের হার ৭ দশমিক ২৯ শতাংশ ও ১৮ হাজার ৩২৪ জন জিপিএ-৫ বেশি পেয়েছে ।

আজ সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষা বোর্ডের প্রধানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন। এরপর সংবাদ সম্মেলন করে ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এছাড়া দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে ফলফলের বিস্তারিত প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী।

এতে দেখা গেছে, ১০ বিভাগে পাসের গড় হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। গত বছর গড় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার বেড়েছে ৭ দশমিক ২৯ শতাংশ। এছাড়া এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৪৭ হাজার ৫৮৬ জন। গতবার পেয়েছিলেন ২৯ হাজার ২৬২ জন। অর্থাৎ গতবারের চেয়ে এবার জিপিএ-৫ বেড়েছে ১৮ হাজার ৩২৪ জন।

পরীক্ষার্থীদের তালিকা অনুযায়ী, এ বছর ৯ হাজার ৮১ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের মধ্যে ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ ছাত্র ও ৬ লাখ ৮৭ হাজার ৯ ছাত্রী।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১ এপ্রিল। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৫১ হাজার ৩০৯ জন। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের ১১ লাখ ৩৮ হাজার ৫৫০ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৭৮ হাজার ৪৫১ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এক লাখ ২৪ হাজার ২৬৫ জন। মোট কেন্দ্র সংখ্যা দুই হাজার ৫৮০টি। পরীক্ষা শেষ হয় ১২ মে। আর ১২ থেকে ২১ মের মধ্যে হয় ব্যবহারিক পরীক্ষা।

শিক্ষাছুটির পর বিদেশ থেকে না ফেরায় চাকরি গেল গোপালগঞ্জ বিশ্…
  • ২৮ জুন ২০২৬
পিএইচডি স্কলারশিপে অনিয়ম, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিএনপিপ…
  • ২৮ জুন ২০২৬
প্রাথমিকের শিক্ষকদের বেতন ৯ম গ্রেডে আনার কাজ চলছে: সংসদে বব…
  • ২৮ জুন ২০২৬
শেবাচিম ডেন্টাল শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি
  • ২৮ জুন ২০২৬
জাপান সরকারের মেক্সট স্কলারশিপ পেলেন মাভাবিপ্রবির আল মাহিন
  • ২৮ জুন ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নিয়োগ দেবে আইন ও সালিশ কেন্দ্র, আবেদন …
  • ২৮ জুন ২০২৬