সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেবে ইসলামী বিশ্ববিদ্যালয়

২৫ জুন ২০১৯, ০৪:১৮ PM

সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ১১৬তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আহ্বানের প্রতি সম্মান জানিয়ে এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর সভাপতিত্বে প্রশাসন ভবনের সভা কক্ষে একাডেমিক কাউন্সিলের সভা শুরু হয়। সভায় সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়টি উত্থাপিত হলে এতে একমত দেন কাউন্সিলের সদস্যরা। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ব্যপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘বিষয়টি এখন সময়ের দাবি হয়ে দাড়িয়েছে। তাই মহামান্য রাষ্ট্রপতির প্রতি সম্মান জ্ঞাপন করে ও ভর্তিচ্ছুদের ভোগান্তির কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারী বঙ্গভবনে রাষ্ট্রপতি ও দেশের সকল বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ ৪৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীদের ভোগান্তি ও আর্থিক লাভের কথা বিবেচনা করে এক যুগের বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা চালুর পক্ষে মত দিয়ে আসছেন দেশের শিক্ষাবিদরা। কিন্তু উপাচার্যদের অসহযোগিতা ও পারিপার্শ্বিক নানা কারণে এ যাবত তা বাস্তবায়ন হয়নি।

ঝালকাঠিতে ১২০টি গাছ কাটার পর স্থগিত দুই হাজার গাছ কাটার প্র…
  • ১৪ মার্চ ২০২৬
একসঙ্গে ১০ অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া
  • ১৪ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে জমে উঠেছে ঈদের বাজার, মার্কেটে ক্রেতাদের ঢল
  • ১৪ মার্চ ২০২৬
রাস্তায় বৃদ্ধাকে ভয় দেখানোয় রোবটকে আটক করল পুলিশ
  • ১৪ মার্চ ২০২৬
গোপালগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান শ…
  • ১৪ মার্চ ২০২৬
কালকের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে আল্টিমেট…
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081