চিত্রনায়িকা পূজা চেরী এসএসসি পাশ করলেন

০৬ মে ২০১৯, ০২:৫০ PM
পূজা চেরি

পূজা চেরি

চলতি বছরের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা পূজা চেরী। সোমবার দুপুরে ফলাফল ঘোষণার পর পাশ করেছেন তিনি। পেয়েছে ৪.৩৩।

‘পোড়ামন-২’, ‘নূরজাহান’ কিংবা ‘দহন’- সবকটিতেই দর্শকের মনে সফলভাবে পাশ করেছেন চিত্রনায়িকা পূজা চেরী।

জানা যায়, ঢাকা বোর্ডের অধীনে ঢাকার ক্যান্ট. এলাকার একটি স্কুল থেকে এবার পূজা চেরী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পূজা বলেন, স্কুলের নাম জানাতে চাইনা। বাণিজ্য বিভাগ থেকে ‘এ গ্রেডে’ উত্তীর্ণ হয়েছি, জিপিএ ৪.৩৩ পেয়েছি। আমি আমার রেজাল্টে খুব খুশি। চলচ্চিত্রে ব্যস্ততা, শুটিং-লাইট-ক্যামেরা আলোর ঝলকানির মাঝেও পূজা চেরীর এই রেজাল্টে তার পরিবারের সদস্যারও আনন্দিত বলে জানিয়েছেন তিনি।

পূজা বলেন, ভালো কলেজে পড়তে চাই। তবে রেজাল্ট অনুযায়ী কলেজ সিলেকশন আসবে, সেখান থেকে পছন্দ করতে হবে। তারপরও চেষ্টা থাকবে ভালো কলেজ থেকে এইচএসসি দেয়া। শিশুশিল্পী হয়ে চলচ্চিত্রে আসেন পূজা চেরী। বিজ্ঞাপনে নজর কাড়েন।

কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি,…
  • ২৮ জুন ২০২৬
ঠাকুরগাঁও শহর ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা
  • ২৮ জুন ২০২৬
কেন্দ্রীয় গ্রন্থাগারে কৃত্রিমভাবে সিট দখল, বন্ধে অর্ধশতাধিক…
  • ২৮ জুন ২০২৬
৪৬তম বিসিএসে প্রশাসন, ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে তৃতীয় রুয়…
  • ২৮ জুন ২০২৬
ফের ‘ঝুঁকিপূর্ণ’ নোটিশ বিএমইউর ডক্টরস হল ভবনে
  • ২৮ জুন ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, আবেদন ৭ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬