৪০তম বিসিএস প্রিলিমিনারির আসন বিন্যাস দেখে নিন

২৯ এপ্রিল ২০১৯, ০৩:১১ PM

© ফাইল ফটো

৪০তম বিসিএসের প্রিলিমিনারি আসন বিন্যাস (সিট প্ল্যান) প্রকাশ করেছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ সোমবার দুপুরে পিএসসির ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছে। আগামী ৩ মে শুক্রবার ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, রংপুর ও সিলেটের বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।  

অতীতের সব রেকর্ড ভেঙে ৪০তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে।

এই বিসিএসের মাধ্যমে এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে পিএসসি জানিয়েছে।

৪০তম বিসিএসের আসন বিন্যাস ওয়েবসাইটে দেখতে এখানে ক্লিক করুন

তিন ভাইবোনই বিসিএস ক্যাডার, উত্তীর্ণ ইতি বললেন— ‘ক্যাডার হও…
  • ২৮ জুন ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি,…
  • ২৮ জুন ২০২৬
ঠাকুরগাঁও শহর ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা
  • ২৮ জুন ২০২৬
কেন্দ্রীয় গ্রন্থাগারে কৃত্রিমভাবে সিট দখল, বন্ধে অর্ধশতাধিক…
  • ২৮ জুন ২০২৬
৪৬তম বিসিএসে প্রশাসন, ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে তৃতীয় রুয়…
  • ২৮ জুন ২০২৬
ফের ‘ঝুঁকিপূর্ণ’ নোটিশ বিএমইউর ডক্টরস হল ভবনে
  • ২৮ জুন ২০২৬