কুমিল্লায় ফিউচার লিডার স্কলারশিপ বৃত্তি প্রদান ও সনদ বিতরণ

৩০ নভেম্বর ২০১৮, ১০:৩৮ PM

© লোগো

কুমিল্লায় ফিউচার লিডার স্কলারশিপ ২০১৮ এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার নগরীর নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ময়নামতি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. তৃপ্তিশ চন্দ্র ঘোষ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা ফেরদৌস মজুমদার, কুমিল্লা মডেল কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন, রোটা. জহিরুল কবির ও ফরিদা বিদ্যায়তন স্কুলের প্রধান শিক্ষক মো. হানিফ মজুমদার।

ফিউচার লিডার স্কলারশিপ ২০১৮ এর চেয়ারম্যান বদরুল হুদা জেনুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফিউচার লিডার স্কলারশিপ এর পরীক্ষা নিয়ন্ত্রক মো. দুলাল হোসেন। পরে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, গত ১৯ অক্টোবর ২০১৮ কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ২০টি স্কুলের ১ হাজার ৩২০ জন শিক্ষার্থী ফরিদা বিদ্যায়তন স্কুলে এমসিকিউ পদ্ধতিতে ১ ঘন্টায় ১০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্য থেকে ৫৯ জনকে মেধাবৃত্তির জন্য বাছাই করা হয়। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ এবং বৃত্তি প্রাপ্তিতে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সর্বাধিক ২২টি বৃত্তি পেয়ে সেরা বিদ্যালয় পদক লাভ করে। ২১টি বৃত্তি পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা জিলা স্কুল। অপর ১৬ জন নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থী।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬