ডিগ্রি পরীক্ষা শুরু আগামীকাল

২৮ নভেম্বর ২০১৮, ১১:৪৬ AM

© ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ এবং ২০১৬ সালের (পুরাতন) পরীক্ষা শুরু হবে। সারাদেশে ১ হাজার ৮১৫টি কলেজের ৬৯৬টি কেন্দ্রে ২ লাখ ৭৩ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

২০১৬ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন) পরীক্ষার্থীদের প্রতিদিন সকাল ৯টা থেকে এবং ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার্থীদের দুপুর ১টা থেকে শুরু হবে। ইতিমধ্যে পরীক্ষা অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এছাড়া পরীক্ষা সংক্রান্ত জরুরি প্রয়োজনে কন্ট্রোলরুমের (ফোন নম্বর ০১৭০৫-১২২০০৮ এবং ০১৭৩২-৬৪৬৪৫১) সাথে যোগাযোগ করতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬