যবিপ্রবির স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২৫ নভেম্বর ২০১৮, ১১:১২ AM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ছয়টি ইউনিটেরই ফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের কাছে ইউনিট সমন্বয়কারী কমিটির সদস্যবৃন্দ ফল তুলে দেন।

এ বছর ছয়টি ইউনিটে সাতটি অনুষদের অধীনে ২৪টি বিভাগে মোট ৮৭৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এ আসনগুলো ছাড়াও মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী এবং যবিপ্রবিতে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা সংরক্ষিত থাকবে।

গত ২২ ও ২৩ নভেম্বর বৃহস্পতিবার ও শুক্রবার যবিপ্রবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধা তালিকায় স্থান পাওয়া ভর্তিচ্ছুদের চয়েজ ফরম পূরণ এবং ভর্তি প্রক্রিয়ার সময় সূচি খুব দ্রুতই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে  www.just.edu.bd  জানানো হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬