রাজশাহী বিশ্ববিদ্যালয় স্নাতকে ভর্তি শুরু

২৫ নভেম্বর ২০১৮, ১০:৪৬ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল ১০ টা থেকে ৫ টি অনুষদের অধীন ভর্তি কার্যক্রম শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, চলতি শিক্ষাবর্ষে ৫ টি অনুষদের অধীন ৫৯ টি বিভাগ ও ২ টি ইনস্টিটিউটে ৪ হাজার ১৭৩ শিক্ষার্থী ভর্তি করা হবে।

কলা ও চারুকলা অনুষদ, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, জীব ও ভূবিজ্ঞান অনুষদের ভর্তি প্রক্রিয়া আগামী ২৯ নভেম্বর শেষ হবে। এদিকে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ভর্তি কার্যক্রম চলবে ২৭ নভেম্বর। আর ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি কার্যক্রম চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, উল্লিখিত দিনসমূহে সকাল ১০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট অনুষদ অফিসে জমা দেওয়ার জন্য জানানো হয়।

ট্যাগ: রাবি
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬