ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

০৯ নভেম্বর ২০১৮, ০৮:৩৮ PM
পরীক্ষা হল পরিদর্শন করেন উপাচার্য

পরীক্ষা হল পরিদর্শন করেন উপাচার্য © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ১ম বর্ষ স্নাতক সম্মান (বিবিএ’র ২৭তম ব্যাচ) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জমান ইনস্টিটিউটের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তাঁর সাথে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার, প্রক্টর অধ্যাপক ড. এ.কে. এম গোলাম রব্বানীসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বছর আইবিএ’র ভর্তি পরীক্ষায় ১২০টি আসনের বিপরীতে ৬ হাজার ২৯৩জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করেন বলে বিশ্ববিদ্যালেয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়।

ট্যাগ: ঢাবি
আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬