কুবিতে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

০৯ নভেম্বর ২০১৮, ০৩:৩৮ PM
উপাচার্য পরীক্ষার হল পরিদর্শন করেন

উপাচার্য পরীক্ষার হল পরিদর্শন করেন © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৮-১৯ সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ ভর্তি পরীক্ষা শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত। এ বছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বাহিরের মোট ১৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সাংবাদিকেদের ভর্তি পরীক্ষায় জালিয়াতি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতি সম্পর্কে অবগত করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখনো পর্যন্ত আমরা অনিয়মের কোন সংবাদ পাইনি।’

প্রসঙ্গত, ২০১৮-১৯ সেশনের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) আটটি বিভাগে ৪৫০ টি আসনের বিপরীতে ২৪ হাজার ২৩২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬