ইবিতে বিএড কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০৮ PM

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) এর অধীনে ব্যাচেলর অব এডুকেশন (বিএড), মাস্টার্স অব এডুকেশন (এমএড) এবং ডিপ্লোমা ইন লাইব্রেরী সায়েন্স কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের মীর মোর্শারফ হোসেন একাডেমিক ভবনে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর বিএড কোর্সের অধীনে ৭৫টি আসনের বিপরীতে ৮৪জন, এমএড কোর্সের অধীনে ৫০টি আসনের বিপরীতে ৫৫ জন এবং ডিপ্লোমা ইন লাইব্রেরী সায়েন্স কোর্সের অধীনে ৮০টি আসনের বিপরীতে ২৩৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করেন বলে জানা গেছে।

ভর্তি পরীক্ষা চলাকালে আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

ভর্তি পরীক্ষার বিষয়ে আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে আশা করছি।’

উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে পাওয়া যাবে।

 

নবম পে স্কেলের গেজেট কবে, যা বলছে অর্থ মন্ত্রণালয়
  • ২৯ জুন ২০২৬
পানি কম পান করলে কমে যেতে পারে মস্তিষ্কের কার্যক্ষমতা
  • ২৯ জুন ২০২৬
ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের চেয়েও এগিয়ে আর্জেন্টিনা, ব্রা…
  • ২৯ জুন ২০২৬
পাবলিক পরীক্ষায় ডিজিটাল অপরাধ দমনে সংসদে নতুন সংশোধনী বিল উ…
  • ২৯ জুন ২০২৬
জাপানের বিপক্ষে নেইমার কত সময় খেলবেন, জানালেন কোচ
  • ২৯ জুন ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল সংসদে উত্থাপন
  • ২৯ জুন ২০২৬