সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী

ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের চেয়েও এগিয়ে আর্জেন্টিনা, ব্রাজিলের অবস্থান কত

২৯ জুন ২০২৬, ০৯:১৯ AM
 মেসি ও নেইমার

মেসি ও নেইমার © টিডিসি সম্পাদিত

বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ার পর শিরোপার লড়াইয়ের সমীকরণ আরও পরিষ্কার হয়েছে। ৪৮ দল থেকে এখন প্রতিযোগিতা নেমে এসেছে শেষ ৩২-এ। প্রতিপক্ষ নির্ধারণ হওয়ায় সম্ভাবনার হিসাবও আগের চেয়ে অনেক বেশি বাস্তবসম্মত। এমন পরিস্থিতিতে ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা অ্যানালিস্টের সুপারকম্পিউটার জানাচ্ছে, ফাইনালে ওঠার সম্ভাবনায় ফ্রান্সকে ছাড়িয়ে শীর্ষে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে শিরোপা জয়ের সম্ভাবনায় এখনো সবার ওপরে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স।

নকআউট পর্বের প্রথম ম্যাচেই অপটার পূর্বাভাস মিলেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কানাডার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি দেখিয়েছিল সুপারকম্পিউটার, শেষ পর্যন্ত ফলও হয়েছে সেটিই। এরপর নকআউট পর্বের বাকি ম্যাচগুলো এবং সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে নতুন পূর্বাভাস প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, শেষ বত্রিশ থেকে শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি ফ্রান্সের। এমবাপ্পেদের শেষ ষোলো নিশ্চিত করার সম্ভাবনা ৮১.৫ শতাংশ। কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৮.৩ শতাংশ, সেমিফাইনালে ৪২.৭ শতাংশ এবং ফাইনালে ওঠার সম্ভাবনা ২৮.৪ শতাংশ। অন্যদিকে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৮.৭ শতাংশ, যা এখন পর্যন্ত অংশ নেওয়া সব দলের মধ্যে সর্বোচ্চ।

তবে নকআউটের প্রতিটি ধাপ পেরিয়ে ফাইনালে পৌঁছানোর দৌড়ে ফ্রান্সের চেয়েও এগিয়ে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। শেষ বত্রিশে কেপ ভার্দের মুখোমুখি হওয়া বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা ৮৯.২ শতাংশ, যা সব দলের মধ্যে সর্বোচ্চ।

শুধু শেষ ষোলো নয়, কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনাও সবচেয়ে বেশি আর্জেন্টিনার—৭০.৫ শতাংশ। সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৪৯.৬ শতাংশ এবং ফাইনালে ওঠার সম্ভাবনা ৩০ শতাংশ। অর্থাৎ ফাইনালে জায়গা করে নেওয়ার সম্ভাবনায় ফ্রান্সকে পেছনে ফেলেছে মেসির দল। তবে শিরোপা জয়ের চূড়ান্ত সম্ভাবনার বিচারে সামান্য এগিয়ে রয়েছে ফরাসিরাই।

বিশ্বকাপ জয়ের সম্ভাবনার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্পেন। তাদের সম্ভাবনা ১৩.৫ শতাংশ। চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের সম্ভাবনা ৯.৭ শতাংশ। নেইমার ও ভিনিসিয়াস জুনিয়রের ব্রাজিল রয়েছে পঞ্চম স্থানে, তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ৬.৫ শতাংশ।

এ ছাড়া নেদারল্যান্ডসের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৫.১ শতাংশ, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের ৪.৭ শতাংশ এবং জার্মানির ৪.৪ শতাংশ।

এখনো চমক দেখানোর সুযোগ রয়েছে আরও কয়েকটি দলেরও। অপটার হিসাবে, কলম্বিয়ার শিরোপা জয়ের সম্ভাবনা ৩.২ শতাংশ, আর্লিং হলান্ডের নরওয়ের ৩ শতাংশ, স্বাগতিক যুক্তরাষ্ট্রের ২.৫ শতাংশ এবং সুইজারল্যান্ডের ২.২ শতাংশ। নকআউট পর্বে ভালো পারফরম্যান্স করলে এই দলগুলোও সমীকরণ বদলে দিতে পারে।

অন্যদিকে তিন স্বাগতিক দেশের একটি মেক্সিকোর বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১.৮ শতাংশ। গত আসরের চমক মরক্কো এবং সোনালি প্রজন্মের বেলজিয়ামের সম্ভাবনা সমান ১.৬ শতাংশ। এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপানের শিরোপা জয়ের সম্ভাবনা মাত্র ১ শতাংশ।

তবে অপটার এই পূর্বাভাস পুরোপুরি গাণিতিক ও পরিসংখ্যানভিত্তিক। ফুটবলের বাস্তবতা ভিন্ন হতে পারে। নকআউট পর্বে একটি ম্যাচ, একটি মুহূর্ত কিংবা একটি ভুলই বদলে দিতে পারে পুরো টুর্নামেন্টের চিত্র।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9