উত্তীর্ণের হার ৯৭.৮০ শতাংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ

০৬ আগস্ট ২০১৮, ০৪:৫১ PM
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের ৩য় বর্ষ অনার্স নিয়মিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টা থেকে এসএমএসের মাধ্যমে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে  nu<space>h3<space> Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতে মেসেজে ফল জানা যাবে। এছাড়া ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd থেকেও জানা যাবে। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরীক্ষায় ৩০টি অনার্স বিষয়ে ৬১৩টি কলেজের ১ লাখ ৭৬ হাজার ৫৩১ জন (নিয়মিত) ও ৪২ হাজার ১২৩ জন মানউন্নয়ন সর্বমোট ২ লাখ ১৮ হাজার ৬৫৪ জন শিক্ষার্থী ২২১টি কেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করে। ৪র্থ বর্ষে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৫৩ জন উত্তীর্ণের হার ৯৭.৮০ শতাংশ।

নবম পে স্কেলের গেজেট কবে, যা বলছে অর্থ মন্ত্রণালয়
  • ২৯ জুন ২০২৬
পানি কম পান করলে কমে যেতে পারে মস্তিষ্কের কার্যক্ষমতা
  • ২৯ জুন ২০২৬
ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের চেয়েও এগিয়ে আর্জেন্টিনা, ব্রা…
  • ২৯ জুন ২০২৬
পাবলিক পরীক্ষায় ডিজিটাল অপরাধ দমনে সংসদে নতুন সংশোধনী বিল উ…
  • ২৯ জুন ২০২৬
জাপানের বিপক্ষে নেইমার কত সময় খেলবেন, জানালেন কোচ
  • ২৯ জুন ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল সংসদে উত্থাপন
  • ২৯ জুন ২০২৬