ইউএস টপ চার্টে হাওয়া, চারদিনে আয় ২ লাখ ১৩ হাজার ডলার

০৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৬ PM
নাজিফা তুষি ও ‘হাওয়া’র পোস্টার

নাজিফা তুষি ও ‘হাওয়া’র পোস্টার © সংগৃহীত

ইউএস টপ চার্টে জায়গা করে নিলো আলোচিত সিনেমা ‘হাওয়া’। যা বাংলাদেশের সিনেমা হিসেবে এবারই প্রথম। এমনটাই জানিয়েছেন সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রধান অলি-উল্লাহ সজীব। প্রথম ৪ দিনে ‘হাওয়া’র গ্রস বক্স অফিস কালেকশন ২ লাখ ১৩ হাজার ৪৬১ ডলার।

বুধবার (০৭ সেপ্টেম্বর) সামাজিক-মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ দাবি করেন তিনি। অলি-উল্লাহ সজীব জানান, মুক্তির পর প্রথম চার দিনের আয়ে ‘হাওয়া’ এই মুহূর্তে ইউএস টপ চার্টে ২৭ নম্বরে অবস্থান করছে।

তিনি লেখেন, ‘ব্যবসার শক্তি দিয়ে আমাদের সিনেমা পৃথিবীর এক নম্বর টপ চার্টে ঢুকে পড়েছে! তাও আবার টপ ৩০-এ! খুবই অবিশ্বাস্য লাগছে, তাই না? আমারও বেশ সময় লেগেছে বিশ্বাস করতে। কিন্তু, এ ঘটনাটি ঘটে গেছে। বাংলাদেশের একটি সিনেমা এ ঘটনাটি ঘটিয়ে ফেলেছে। ’

আরও পড়ুন: মুশফিকুর রহিম তার জায়গায় ওয়ান অ্যান্ড অনলি: আসিফ

কত আয় করে হাওয়া সিনেমা এ অভূতপূর্ব ঘটনার জন্ম দিয়েছে, তা জানাতে সজীব লেখেন, ‘প্রথম চার দিনে (‘লেবার ডে’ লং উইকেন্ডে), হাওয়া এর গ্রস বক্স অফিস কালেকশন ২,১৩,৪৬১ ডলার, কানাডা গ্রস ৮৬,৩১২ ডলার, আমেরিকা গ্রস, ১,২৭,১৪৯ ডলার। সিনেমাটি এখন পর্যন্ত দেখেছেন ২৫ হাজার ৪৪৪ জন। কানাডায় দেখেছেন ৯ হাজার ৯৩০ জন, আমেরিকায় দেখেছেন ১৫ হাজার ৫১৪ জন। ’

সজীব জানান, বাংলাদেশি সিনেমা বিবেচনায় এ সংখ্যা অনেক বড়। তিনি উত্তর আমেরিকার বক্স অফিসে এতদিন পর্যন্ত সর্বোচ্চ আয় করা বাংলাদেশি সিনেমা ‘দেবী’র আয়ের সঙ্গে ‘হাওয়া’ সিনেমার আয় মিলিয়ে তুলনামূলক একটি পরিসংখ্যান দিয়েছেন।

সজীব লেখেন, ‘‘২০১৮ সালে মুক্তি পাওয়া ‘দেবী’ সিনেমার লাইফটাইম গ্রস বক্স অফিস আয় ছিল ১,২৫,৪১৪ ডলার। ‘দেবী’ সিনেমার সম্পূর্ণ আয় হাওয়া মাত্র তিন দিনেই অতিক্রম করে গেছে। ‘হাওয়া’ সিনেমার তিন দিনের আয় ১,৫৯,৭৫২ ডলার। ’’অনেকগুলো থিয়েটারেই হাওয়া সিনেমা দ্বিতীয় সপ্তাহেও চলবে বলে জানান সজীব। কিন্তু আমেরিকার একটা নতুন থিয়েটারও হাওয়া সিনেমার জন্য যোগ করা যায়নি।  

এর কারণ হিসেবে সজীব লেখেন, ‘আগামী সপ্তাহে আন্তর্জাতিক সিনেমার কোটা থিয়েটারগুলো পূরণ করবে ব্রহ্মাস্ত্র (বলিউড) দিয়ে, যেটা আগে থেকেই ফিক্সড। ’

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950