ইউল্যাবে সাংবাদিকতা নিয়ে পড়বেন দীঘি

১৬ আগস্ট ২০২২, ০৪:৫৪ PM
প্রার্থনা ফারদিন দীঘি

প্রার্থনা ফারদিন দীঘি © ফাইল ছবি

অভিনয়ের পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাচ্ছেন শিশুশিল্পী থেকে নায়িকা বনে যাওয়া প্রার্থনা ফারদিন দীঘি। তিনি স্নাতক সম্মানে ভর্তি হয়েছেন। তিনি বুধবার রাজধানীর ইউল্যাব ইউনিভার্সিটিতে মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিষয়ে ভর্তি হয়েছেন।

ফিল্ম এন্ড মিডিয়া নিয়ে অনেক বেশি জানতে চান, এ কারণে সাংবাদিকতায় ভর্তি হয়েছেন দীঘি। তিনি বলেন, এ বিষয়ে যত বেশি জ্ঞান অর্জন করতে পারবো ততো বেশি উন্নতি করতে পারবো। সাংবাদিকতা আমার জন্য এডিশনাল মজার ব্যাপার। ভবিষ্যতে সাংবাদিক হতে চাইলে তখনও করতে পারবো।

দীঘি মনে করেন মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিষয়ে গ্রাজুয়েশন করতে পারা তার জন্য পরিপূর্ণ। তিনি বলেন, বাবাকে বলেছিলাম এই বিষয়ে পড়তে আগ্রহী। সে কারণে তিনি বরাবরের মতো আমার মতামতকে প্রাধান্য দিয়েছেন। আমি যেমন খুশি, বাবাও তেমন আমার খুশিতে খুশি হয়েছেন।

চলতি বছর রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৩.৭৫ পেয়েছিলেন দীঘি। তার আগে ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় স্ট্যামফোর্ড স্কুল থেকে পেয়েছিলেন জিপিএ ৩.৬১।

প্রার্থনা ফারদিন দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

প্রায় ১৫ বছর আগে সেই দীঘি এখন ‘নায়িকা’। মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’ এবং ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’।

পাশাপাশি ‘শেষ চিঠি’ নামে একটি ওয়েব ফিল্ম করেছেন। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘শ্রাবণ জোসনায়’ শিরোনামে আরেকটি নতুন সিনেমা।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950