বিতর্কের মুখে ‘হাওয়া’র নায়িকা তুষি

০২ আগস্ট ২০২২, ০৩:১৮ PM
নাজিফা তুষি

নাজিফা তুষি © সংগৃহীত

মুক্তির আগই হাওয়ার টিকিট ছিল হাউজ-ফুল। গত ২৯ জুলাই মুক্তি পেয়েছে সিনেমাটি। অধিকাংশ সিনেমা হলে চলছে টিকিট সংকট। দুই-তিনদিন আগে টিকিট সংগ্রহ করে সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন দর্শক। তবে সাফল্যের মাঝে ‘হাওয়া’র গায়ে কিছু বিতর্কও লেগেছে। একটি মন্তব্য করে এবার বিতর্কে গা ভাসালেন ‘হাওয়া’র নায়িকা নাজিফা তুষি।

সোমবার (১ আগস্ট) ‘হাওয়া’ সিনেমার টিম শ্যামলী স্কয়ারে দর্শক প্রতিক্রিয়া দেখার জন্য যায়। সিনেমাটিতে ‘গুলতি’ চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন নাজিফা তুষি।

গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টায় গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নাজিফা তুষি। কিন্তু কথা বলার আগে পাশে থাকা ‘পরাণ’ ও ‘দিন-দ্য ডে’ সিনেমার পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ দেন তিনি। নিজের সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়েই কথা বলবে বলে জানান তিনি। বিষয়টি খুব স্বাভাবিক ভাবেই নিয়েছিলেন তুষি। যদিও নিজের সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেয়াতে দোষের কিছু নেই। তবে তুষির এমন কাণ্ড সহজভাবে নেয়নি নেটিজেনরা। ফেসবুকের বিভিন্ন গ্রুপ-পেজে  ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। অনেকেই তুষির এমন কাণ্ডের তীব্র সমালোচনা করছেন।

আরও পড়ুন: হাওয়া’র জন্য ৬ মাস বিছানায় ঘুমাইনি: নাফিজা তুষি

এর আগে গত ফেব্রুয়ারি মাসে বইমেলায় গিয়ে বিতর্কে পড়েছিলেন নাজিফা তুষি। স্বাস্থ্যবিধি না মেনে মেলায় প্রবেশের কারণে তাকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ওই সময় ম্যাজিস্ট্রেটের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়ান তুষি। এমনকি জরিমানাকে ‘হেনস্তা’ বলেও দাবি করেছিলেন তিনি।

প্রথমে সিনেমাটির পরিবেশক, জাজের কর্ণধার আব্দুল আজিজের একটি মন্তব্য বিতর্কের জন্ম দেয়। এরপর ক্রমান্বয়ে বিতর্কে পড়েন ‘হাওয়া’র অভিনেতা চঞ্চল চৌধুরী, সুমন আনোয়ার প্রমুখ।  অভিনয় করা শিল্পীদের একাধিক মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে।

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence