এবার ঈদে ‘আউলা ঝাউলা’ দিয়ে দর্শক মাতাবেন দীঘি

২০ এপ্রিল ২০২২, ০৪:৪০ PM
দীঘি

দীঘি © সংগৃহীত

বর্তমান সময়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। এবারের ঈদেও দর্শক মাতাতে আসছেন দীঘি। তবে কোনো সিনেমা দিয়ে নয়, বরং একটি গানের ভিডিওতে তার দেখা মিলবে। গানের শিরোনাম ‘আউলা ঝাউলা’। ‘বাংলার গায়েন’ খ্যাত শিল্পী লাবনী গানটিতে কণ্ঠ দিয়েছেন।

‘আউলা ঝাউলা’ গানটির কথা লিখেছেন মিজানুর রহমান। সুর ও সংগীতায়োজনে শওকত আলী ইমন। এছাড়া গানটির ভিডিও নির্মাণ করেছেন উজ্জ্বল রহমান ও কোরিওগ্রাফিতে ছিলেন আসাদ খান। ভিডিওটি আরটিভির স্টুডিওতে জমকালো আয়োজনে নির্মাণ করা হয়েছে।

এ ব্যাপারে দিঘী জানান, কাজটি খুব ব্যতিক্রম হয়েছে। গানের তালে তালে আমি নেচেছি। সঙ্গে আরও বেশ কিছু সহশিল্পী ছিলেন। মনে হচ্ছিল মিউজিক ভিডিও নয়, সিনেমার গানের শুটিং করছি। ভিডিওটি নিয়ে আমি খুব আশাবাদী। দর্শক-শ্রোতারা পছন্দ করবেন বলেই বিশ্বাস।

‘আউলা ঝাউলা’ মিউজিক ভিডিওটি ঈদে আরটিভির বিশেষ অনুষ্ঠানে এবং ইউটিউবে আরটিভি মিউজিক চ্যানেলে উন্মুক্ত করা হবে।

প্রসঙ্গত, ২০০৬ সালে দীঘি ‘কাবুলিওয়ালা’ ছবির জন্য শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। গেল বছর দীঘির ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা মুক্তি পেয়েছিল। এই সিনেমায় প্রথমবারে মতো নায়িকা হিসেবে অভিনয় করেন দীঘি। একই বছরে দীঘির ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ চলচ্চিত্রও এসেছে।

শিশুশিল্পী হিসেবে দেশজুড়ে জনপ্রিয়তা পেয়েছিলেন দীঘি। গত বছর তিনি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এরই মধ্যে ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায় দেখা গেছে তাকে। কাজ করেছেন জাতির জনক শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তেও

বিএনপির ইসহাক সরকার ও কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ এনসিপিতে আনুষ…
  • ২৪ এপ্রিল ২০২৬
ঢাবির সিনেটে বিএনপিপন্থী ৫ সংসদ সদস্যকে মনোনয়ন দিলেন স্পিকার
  • ২৪ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেলের গেজেট দাবিতে মানিকগঞ্জে প্রতিনিধি সমাবেশ
  • ২৪ এপ্রিল ২০২৬
ফের বাড়ল তেলের দাম 
  • ২৪ এপ্রিল ২০২৬
গাইবান্ধায় অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু
  • ২৪ এপ্রিল ২০২৬
‘শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল’
  • ২৪ এপ্রিল ২০২৬