এবার আসছে ব্যাচেলর রমজান, কাবিলা-পাশাদের ইমাম শুভ!

১৯ এপ্রিল ২০২২, ০৩:৪৩ PM
নাটকের দৃশ্য

নাটকের দৃশ্য © সংগৃহীত

ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের চতুর্থ সিজন প্রচার হচ্ছে। এ নাটকের প্রত্যেকটি চরিত্রই দর্শকদের মাঝে আলোড়ন তুলেছে।

দর্শকদের আগ্রহ ও অনুরোধের কথা বিবেচনা করে নাটকটির অভিনয়শিল্পীদের নিয়ে নতুন নাটক তৈরি করছেন নির্মাতা কাজল আরেফিন অমি। এবারে ঈদে নাটকটি প্রচারিত হবে।

নির্মাতা অমির নতুন এ নাটকের নাম ‘ব্যাচেলর রমজান।’ এতে পাশা, শুভ, কাবিলা ও হাবুরা নতুন চমক নিয়ে হাজির হবেন।

আরও পড়ুন : প্রযোজক সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন হিরো আলম

নাটকটির একটি স্থিরচিত্র ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, মিশু সাব্বিরের ইমামতিতে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম ও শিমুল নামাজ পড়ছেন।

নির্মাতা কাজল আরেফিন জানান, এটি ‘ব্যাচেলর রমজান’ নাটকের একটি দৃশ্য। নাটকটিতে দর্শকদের আনন্দ দেওয়ার মতো দৃশ্যের সঙ্গে বিশেষ বার্তাও রয়েছে।

‘ব্যাচেলর রমজান’ নাটকে আরও থাকছেন ফারিয়া শাহরিন, সাবিলা নূর, মনিরা মিঠু, সানজানা সরকার রিয়া প্রমুখ।

ইতোমধ্যেই ‘ব্যাচেলর রমজান’ নাটকের শুটিং শুরু হয়েছে। ঈদের দিন নাটকটি ধ্রুব টিভি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। 

গ্রেপ্তারের এক দিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
  • ২৪ জুন ২০২৬
‘কাজে ফিরতে নয়, মা হারানো সন্তানের পাশে দাঁড়াতে চাই’— আদালত…
  • ২৪ জুন ২০২৬
ইউরোপের তাপপ্রবাহে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, দ্রুত জলবায়ু পদক্ষ…
  • ২৪ জুন ২০২৬
সুপারকম্পিউটার তৈরিতে শীর্ষস্থান হারাল যুক্তরাষ্ট্র, জায়গা …
  • ২৪ জুন ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ১১ জেলায় সেলস অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হা…
  • ২৪ জুন ২০২৬
দুই লাখ মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়ে বিবৃতি দিল ছাত্রশিবির
  • ২৪ জুন ২০২৬