প্রযোজক সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন হিরো আলম

১৯ এপ্রিল ২০২২, ০৯:৫৩ AM
মনোনয়নপত্র জমা দিচ্ছেন হিরো আলম

মনোনয়নপত্র জমা দিচ্ছেন হিরো আলম © সংগৃহীত

আগামী ২১ মে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে করে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) আবারও ভোটের বাদ্য বাজছে। এ নির্বাচনে অংশ নিচ্ছেন অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম।

মঙ্গলবার (১৯ এপ্রিল) নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম। এর আগে, নির্বাচনে অংশ নেওয়ার জন্য সোমবার প্রযোজক সমিতির অফিসে সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। 

হিরো আলম জানান, এ নির্বাচনের মনোনয়নপত্র কেনার পর থেকেই কলকাতায় ছিলাম। এ কারণে জমা দিতে একটু দেড়ি হয়েছে। স্বাধীন থাকলে অনেক কাজ করা যায়। তাই সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছি।

আরও পড়ুন : চাল-ডাল-তেলের পরিবর্তে স্বামীর জন্য ৮ টাকায় তরমুজটাই কিনলেন!

এফডিসির সবচেয়ে প্রভাবশালী সংগঠন প্রযোজক সমিতি গেল বছরের মার্চ থেকেই নেতৃত্বশূন্য। বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হক সমিতির প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন। আগামী ২১ মে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, হিরো আলম নিজের টাকায় পাঁচটি চলচ্চিত্র বানিয়েছেন। প্রযোজক হিসেবে পেয়েছেন সদস্যপদ। রাজনীতির মাঠেও সবর হিরো আলম। গত জাতীয় নির্বাচনে অংশ নেন তিনি।

জ্বালানি তেলের সংকট ‘সংসদের ভেতরে নাই, সংকটটা বাইরে’
  • ২০ এপ্রিল ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানাল অধিদপ্তর
  • ২০ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছে ইউরোপ
  • ২০ এপ্রিল ২০২৬
সরকারি সংগীত কলেজের মেইন গেটে তালা লাগিয়ে দিলেন একদল শিক্ষা…
  • ২০ এপ্রিল ২০২৬
নগরীর চাকচিক্যের অন্তরালে বিপন্ন পক্ষিকুল
  • ২০ এপ্রিল ২০২৬
আমার সঙ্গে অন্য নারীর তুলনা করে আমার বিজয়কে কলুষিত করছেন
  • ২০ এপ্রিল ২০২৬