উচ্চ মাধ্যমিক পাস ‘কালো নায়ক’ খুঁজছে জাজ মাল্টিমিডিয়া

১৭ এপ্রিল ২০২২, ০৩:২৮ PM
উচ্চ মাধ্যমিক পাস ‘কালো নায়ক’ খুঁজছে জাজ মাল্টিমিডিয়া

উচ্চ মাধ্যমিক পাস ‘কালো নায়ক’ খুঁজছে জাজ মাল্টিমিডিয়া © ফাইল ছবি

‘বারুদ’ সিনেমার জন্য নতুন নায়ক খুঁজছে প্রভাবশালী চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। রবিবার (১৭ এপ্রিল) প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানটির মেইলে আবেদনপত্র পাঠাতে বলা হয়েছে।

জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা এমনই এক নায়ক খুঁজছি, যে দেখতে সুন্দর হওয়ার বাদ্যবাধকতা নেই। জাজ প্রযোজিত ও সৈকত নাসির পরিচালিত ‘বারুদ’ সিনেমার জন্য উচ্চ মাধ্যমিক পাস একজন ‘কালো নায়ক’ প্রয়োজন। এছাড়া তার আরও কিছু বৈশিষ্ট থাকতে হবে।

জাজের নায়ক হতে আবেদনের যোগ্যতা: বয়স ২০-২৫ বছর হতে হবে। উচ্চতা: ৫’৬”-৫’৯”। গায়ের রং: কালো বা শ্যামলা (ফর্সা চলবে না)। শিক্ষাগত যোগ্যতা: নিন্মে উচ্চ মাধ্যমিক। অবশ্যই অভিনয়ে পারদর্শী হতে হবে।

আরও পড়ুন: ‘শান’ নিয়ে টিএসসিতে সিয়াম-পূজা

‘বারুদ’ সিনেমার সম্পূর্ণ গল্প এই নায়কের উপর ভিত্তি করে। সাথে থাকবে দুই নায়িকা। একটি নতুন ও ব্যতিক্রম ধর্মী গল্প ‘বারুদ’। বারুদের কাহিনী সংলাপ ও চিত্রনাট্য করেছে জাজ ক্রিয়েটিভ টিম।

জাজ ক্রিয়েটিভ টিম গত দুই বছরে অনেকগুলো মৌলিক গল্প তৈরি করেছে যেমন, পাপ, মোনা, বারুদ, রাস্তা সহ আরও ২০টি গল্প। সবগুলো গল্পই নতুন ও ভিন্ন্য ধরেনের। যা আগে কেউ দেখেনি, শুনেনি, এমনকি চিন্তাও করেনি।

আবেদন পদ্ধতি: আবেদনপত্র thehero.jaaz@gmail.com এ ঠিকানায় পাঠাতে পাঠাতে হবে। আবেদনের সঙ্গে ৩ কপি ছবি, ফেসবুক আইডির লিংক, বয়স, উচ্চতা, গায়ের রং, শিক্ষাগত যোগ্যতা, ফোন নম্বর যুক্ত করে দিতে হবে।

মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence