১৯ বছরের তরুণ এডিট করেছে ‘কেজিএফ ২’

১৬ এপ্রিল ২০২২, ০১:১০ PM
কেজিএফ-২

কেজিএফ-২ © টিডিসি ফটো

একের পর এক দক্ষিণী সুপারহিট ছবি জেরে এক প্রকার নাজেহাল দশা বলিউডের। পুষ্পা, আরআরআর এর পর এবার কেজিএফ ২ ছবির জনপ্রিয়তা ও বক্স অফিস কালেকশন রীতিমত ভয় ধরাচ্ছে বলিউডের। ফুল অন অ্যাকশন আর দুর্দান্ত কাহিনী থেকে নজরকাড়া ভিএফএক্স এডিটিংয়ের জন্যই ছবিটি আরও বেশি হিট হয়েছে।

ছবিতে অ্যাকশনের দৃশ্য গুলিতে দুর্দান্ত ভিএফএক্সের কাজ দেখা গিয়েছে। ৩০০ কোটির ছবির একটা বড় অঙ্ক ছবির এডিটিংয়ের জন্যই বরাদ্দ করা হয়েছিল। আর জানলে হয়তো অবাক হবেন মাত্র ১৯ বছর বয়সের এক ছেলেই এই সুপারহিট ছবির গোটা এডিটিংয়ের দায়িত্বে ছিল। খবরটি প্রকাশ্যে আসার পর রীতিমত চমকে গিয়েছেন অনেকেই।

আরও পড়ুন: বক্স অফিসে ঝড় তুলে রেকর্ড ভাঙ্গলো ‘কেজিএফ ২

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এর আগে উজ্জ্বল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সম্পাদনা করে সকলের নজরে আসেন। তার সেই কাজ দেখে মুগ্ধ হয়েছিলেন প্রশান্ত নীল। তারপরই প্রশান্তের তত্ত্বাবধানে নির্মাতারা তাকে ছবির সম্পাদক হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নেন। ‘কেজিএফ ২’ ছবিতে নিজেকে সম্পূর্ণভাবে প্রমাণ করার সুযোগ পেলেন উজ্জ্বল।

দক্ষিণ ভারতীয় ছবি হলেও বিভিন্ন ভাষায় গোটা ভারত তথা বিদেশের মাটিতেও রিলিজ হয়েছে কেজিএফ ২। আর প্রথম দুদিনের মধ্যেই প্রায় ১৬৪ কোটি টাকা তুলে ফেলেছে ছবিটি। এটা একটা বিশাল বড় সাফল্য উজ্জ্বল কুলকারনির যেটা তাকে ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে। ছবি সুপারহিট হতেই রাতারাতি সকলেই তাকে চিনে গিয়েছেন।

বিমানে নয় ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ে গেলেন প্রধান…
  • ২৪ জুন ২০২৬
শিক্ষকদের ৫ মাসের বকেয়ার টাকা নিয়ে সুখবর দিল মাউশি
  • ২৪ জুন ২০২৬
আরএফএল গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৪ জুন ২০২৬
দখল-দূষণে অনেক নদ-নদী খালে পরিণত হয়েছে: ত্রাণমন্ত্রী
  • ২৪ জুন ২০২৬
সাড়ে তিন দশক পর ‎‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষ…
  • ২৪ জুন ২০২৬
খাগড়াছড়িতে গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত
  • ২৪ জুন ২০২৬