ঈদে বিটিভির সেলিব্রিটি শোয়ে জায়েদ খান

১৫ এপ্রিল ২০২২, ০৫:৩০ PM
জায়েদ খান

জায়েদ খান © সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে এখনো জটিলতা কাটেনি। এ পদের জন্য এখনো লড়ছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তার। রয়েছেন আদালতের চূড়ান্ত রায়ের অপেক্ষায়। 

তবে আদালতের রায় ও এতো সব জটিলতা এড়িয়ে অবশেষে কাজে ফিরছেন জায়েদ খান। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। অনুষ্ঠানের নাম ‘চায়ের আড্ডা’। সেলিব্রেটিদের এই শোতে অতিথি হিসেবে অংশ নিয়েছেন তিনি। আসন্ন ঈদেই অনুষ্ঠানটি দেখা যাবে।

এ ব্যাপারে জায়েদ খান জানান, সত্যি কথা বলতে আদালতের রায়ের অপেক্ষায় আছি। আমি শিল্পী মানুষ। কাজও করতে হবে। সেই জন্য বিটিভির সেলিব্রিটি শোয়ে অংশ নিলাম। অনেকটা সময় পরে কাজে ফেরাটাও প্রশান্তি এনে দিয়েছে। 

প্রসঙ্গত, এ বছরের ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৭৬ ভোট পেয়ে চিত্রনায়ক জায়েদ খান নির্বাচিত হন। অন্যদিকে চিত্রনায়িকা নিপুণ আক্তার ১৬৩ ভোট পেয়েছিলেন। নির্বাচনের পরপরই টাকা দিয়ে ভোট কেনাসহ একাধিক অভিযোগ তুলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। ঘটনার এক পর্যায়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।  

একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close