প্রেমের আশায় গাড়ি ঠেলছেন অপূর্ব!

১৪ এপ্রিল ২০২২, ০৯:০২ AM
নাটকের দৃশ্য

নাটকের দৃশ্য © সংগৃহীত

গাড়িতে মেহজাবীন বসে রয়েছেন, আর পিছন থেকে ঠেলা দিয়ে গাড়িটি চালানোর চেষ্টা করছে অপূর্ব! তবে এমন দৃশ্য বাস্তবে নয়, দেখা যাবে মিলবে নাটকে।

নাটকের নাম ‘উড়ো প্রেম’। ঈদের এই বিশেষ নাটকটি নির্মাণ করেছেন মহিদুল মহিম। নাটকের চিত্রনাট্য তৈরি করেছেন সোহাইল রহমান ও খন্দকার মেহেদী হাসান।

নাটকে গল্পে দেখা যাবে, সিনেমায় দেখেছেন ধাক্কা খেয়ে নায়ক নায়িকার প্রেম হয়! সিনেমার সেই অসাধারণ ঘটনাটি নিজের জীবনেও ঘটবে, এমনটাই আদিল খানের একমাত্র চাওয়া।

এমন অদ্ভুত চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। বিপরীতে রয়েছেন মেহজাবীন চৌধুরী। নাটকে প্রেমের আশায় অপূর্বকে মেহজাবীনের গাড়ি ধাক্কাতেও দেখা যাবে!

নির্মাতা মহিম জানান, নাটকে হালকা কমেডি ও মিষ্টি প্রেমের গল্প রয়েছে। শেষ পর্যন্ত কি আদিল খানের জীবনে ধাক্কা খেয়ে উড়ো প্রেম আসবে? আর তা দেখার জন্য নাটকের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জানা যায়, ‘উড়ো প্রেম’ আসন্ন ঈদুল ফিতরে সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। 

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে হত্যা, নেপথ্যে কী?
  • ২১ এপ্রিল ২০২৬
২৯ জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা, দেখুন তালিকা
  • ২১ এপ্রিল ২০২৬
এক এসএসসি পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ সদস্য
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
  • ২১ এপ্রিল ২০২৬
একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের, সেশনজটের শঙ্কা শিক্ষার্…
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬