মিসেস ওয়ার্ল্ডে বাংলাদেশ থেকে লড়বেন পিয়া বিপাশা

১২ এপ্রিল ২০২২, ০৩:০৬ PM
পিয়া বিপাশা

পিয়া বিপাশা © সংগৃহীত

আগামী ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে বসছে ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’ এর আসর। এতে নেপাল, সাউথ আফ্রিকা, ভিয়েতনামসহ বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা অংশ নেবেন। এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নেবেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা।

সম্প্রতি মিসেস ওয়ার্ল্ডের ওয়েবসাইট ও ভ্যারিফাইড ফেসবুক পেইজে পিয়ার ছবি প্রকাশ করে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে পিয়া বিপাশা জানান, ইনস্টাগ্রামে মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিজ্ঞাপন দেখি। পাশাপাশি শর্তগুলোও লক্ষ্য করি। এরপর চিন্তা করি আমিও তো অংশ নিতে পারি। তারপর আবেদন করি। কিছুদিন পর আমাকে চূড়ান্ত করে মেইলে জানায় আয়োজক কর্তৃপক্ষ।

জানা গেছে, এবারের এই প্রতিযোগিতায় প্রায় ৩০টির বেশি দেশ থেকে বিবাহিত সুন্দরী নারীরা অংশ নেবেন। এর আগে, ২০১৯ সালে বাংলাদেশ থেকে মুনজারিন মাহবুব অবণী অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন : যে শিক্ষার্থীরা জেল খাটিয়েছে তাদের ক্ষমা করে দিয়েছেন হৃদয় মণ্ডল

মার্কিন নাগরিক রিজবেইকে প্রায় দুই বছর আগে বিয়ে করেন বিপাশা। রিজবেই পেশায় একজন ব্যবসায়ী। বর্তমানে সেখানেই বসবাস করছেন পিয়া। তবে এই প্রতিযোগিতার এখনো ৮ মাস বাকি। তাই আপাতত নিজেকে নানাভাবে প্রস্তুত করছেন এই অভিনেত্রী।

বিএনপির ইসহাক সরকার ও কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ এনসিপিতে আনুষ…
  • ২৪ এপ্রিল ২০২৬
ঢাবির সিনেটে বিএনপিপন্থী ৫ সংসদ সদস্যকে মনোনয়ন দিলেন স্পিকার
  • ২৪ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেলের গেজেট দাবিতে মানিকগঞ্জে প্রতিনিধি সমাবেশ
  • ২৪ এপ্রিল ২০২৬
ফের বাড়ল তেলের দাম 
  • ২৪ এপ্রিল ২০২৬
গাইবান্ধায় অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু
  • ২৪ এপ্রিল ২০২৬
‘শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল’
  • ২৪ এপ্রিল ২০২৬