কাঁচা বাদামের ভূবন ও হিরো আলম গাইলেন একসঙ্গে

০৯ এপ্রিল ২০২২, ০২:১৬ PM
ভূবন ও হিরো আলম

ভূবন ও হিরো আলম © সংগৃহীত

এবার কাঁচা বাদাম খ্যাত ভূবন বাদ্যকর ও আশরাফুল আলম ওরফে হিরো আলম একসঙ্গে গান গেয়েছেন। শিগগিরই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হবে।

শুক্রবার (৯ এপ্রিল) গানের রেকর্ডিং করতে কোলকাতায় যান হিরো আলম। সেখানকার একটি স্টুডিওতেই হচ্ছে গানের রেকর্ডিং হয়।

কোলকাতা থেকে গণমাধ্যমকে হিরো আলম জানান, ‘আমি কলকাতায় এসেছি ভূবন কাকুর সঙ্গে নতুন একটি গান করতে। অনেকদিন ধরেই কথা চলছিল, কিন্তু তারিখ ঠিক হচ্ছিল না। সবকিছু চূড়ান্ত হওয়ার পরে কলকাতায় এলাম। এই যে এখন লেকটাউনের গিউশন প্রো স্টুডিওতে, গান রেকর্ডিং করছি।’

আরও পড়ুন: জাবির সাবেক ভিসিপুুত্রের মদ খাওয়ার দৃশ্য ভাইরাল

ভূবন বাদ্যকরের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে আলম বলেন, ‘দুইজন দুই বাংলার ভাইরাল। একসঙ্গে হয়েছি, একসঙ্গে গান করছি; এবার একসঙ্গে দুই বাংলায় এই গান ভাইরাল হবে। গানের নাম হাউ ফানি। ’

গানটি লিখেছেন এফ এ প্রীতম। সঙ্গীত পরিচালনা করছেন অজিত সাহিন। গানটি প্রযোজনা করছেন যাত্রাপালা ও হিরো আলম অফিশিয়াল৷ গানের ভিডিও নির্মাণ হবে, এটি পরিচালনা করবেন সালাউদ্দিন গোলদার।

ট্যাগ: বিনোদন
পালিয়ে যাওয়া বায়তুল মোকাররমের খতিব আটক
  • ১৮ নভেম্বর ২০২৬
হোটেলে ভাত খেতে গিয়ে উধাও পুলিশের পিকআপ ভ্যান , নিয়ে গেল কে
  • ১৮ নভেম্বর ২০২৬
গেইটে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে শেখ মুজিবুর রহমানে…
  • ১৮ নভেম্বর ২০২৬
পেছাল আরেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১৮ নভেম্বর ২০২৬
চিকিৎসকের পরামর্শ ছাড়া যথেচ্ছ ব্যবহার, কাজ করছে না শেষ ভরসা…
  • ১৮ নভেম্বর ২০২৬
আদালত থেকে ফেরার পথে বিচারক নিখোঁজ, বন্ধ মোবাইল ফোন
  • ১৮ নভেম্বর ২০২৬