এ আর রহমানের কনসার্টে বৃষ্টির হানা

২৯ মার্চ ২০২২, ০৭:৩৫ PM
মিরপুর স্টেডিয়াম

মিরপুর স্টেডিয়াম © সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত কনসার্টে বৃষ্টি বাগড়া দিয়েছে। বৃষ্টির কারণে সাময়িকভাবে কনসার্ট বন্ধ রয়েছে। বিকাল সাড়ে ৫টায় কনসার্ট শুরু হয়েছিলো।

কনসার্ট শুরুর পর মাইলস ও মমতাজ গান পরিবেশন করেন। এরপরই অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমানের মঞ্চে ওঠার কথা ছিলো। তার আগেই শুরু হয় বৃষ্টি। শুরুতে গুড়ি গুড়ি হলেও মুহূর্তে মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। বৃষ্টির মাত্রা বাড়তে থাকায় গ্যালারির দর্শকেরা দৌড়ে নিরাপদে আশ্রয় নিলেও ৫ ও ১০ হাজার টাকার টিকিটের দর্শকের অধিকাংশের বৃষ্টিতে ভিজতে দেখা যায়।

গত রবিবার রাতে প্রায় ১০০ সঙ্গী নিয়ে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন এ আর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ৩৫টি গান গাওয়ার কথা রয়েছে তার। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ। এ আর রহমান বঙ্গবন্ধুকে নিয়ে বাংলা ও হিন্দিতে দুটি গানের সুর ও সংগীত করেছেন।

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর সঙ্গে এ আর রহমানের সাক্ষাৎ

এর আগে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মিরপুরে পারফর্ম করেছিলেন এ আর রহমান। এদিকে, মঙ্গলবার বিকেলে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন এ আর রহমান। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন।

বিমানে নয় ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ে গেলেন প্রধান…
  • ২৪ জুন ২০২৬
শিক্ষকদের ৫ মাসের বকেয়ার টাকা নিয়ে সুখবর দিল মাউশি
  • ২৪ জুন ২০২৬
আরএফএল গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৪ জুন ২০২৬
দখল-দূষণে অনেক নদ-নদী খালে পরিণত হয়েছে: ত্রাণমন্ত্রী
  • ২৪ জুন ২০২৬
সাড়ে তিন দশক পর ‎‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষ…
  • ২৪ জুন ২০২৬
খাগড়াছড়িতে গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত
  • ২৪ জুন ২০২৬