শাকিবের নতুন নায়িকা, কে এই কোর্টনি কফি?

২৯ মার্চ ২০২২, ০১:০৯ PM
শাকিব খান ও কোর্টনি কফি

শাকিব খান ও কোর্টনি কফি © টিডিসি ফটো

বর্তমান সময়ে ঢালিউডে একক আধিপত্য বজায় রেখেছেন শাকিব খান। ঢালিউডের যেকোনো হিট ছবিই মানে শাকিব খান। তবে ঢালিউডের এই সুপারস্টার ছয় মাস যাবত যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

সোমবার ছিল এ নায়কের জন্মদিন। যুক্তরাষ্ট্রেই বিশেষ এ দিনটি কাটিয়েছেন ঢালিউডের এই সুপারস্টার। জন্মদিনে ভক্তদের দিয়েছেন নতুন খবর।

নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন শাকিব খান। সিনেমার নাম ‘রাজকুমার’। জানালেন সিনেমার নতুন নায়িকা আসছে। তবে এই নায়িকা বাংলাদেশের কেউ নন। তিনি যুক্তরাষ্ট্রের নায়িকা। ‘রাজকুমার’ সিনেমায় দেখা মিলবে যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কোর্টনি কফির। এটিই কোর্টনি কফির প্রথম সিনেমা।

তবে নতুন শাকিবের বিপরীতে নতুন এই নায়িকাকে নিয়ে শাকিব ভক্তদের মধ্যে নানান প্রশ্নের সঞ্চার হয়েছে। কে এই কোর্টনি কফি!

জানা গেছে, প্রায় ৮৭ জন অভিনেত্রীর অডিশনের মধ্য থেকে কোর্টনিকে নির্বাচন করা হয়েছে। কোর্টনি থিয়েটার করেন। সম্প্রতি ফিচার ফিল্মেও অভিনয় করেছেন। বর্তমান সময়ের একটা গল্প এবং ড্রামা ঘরানার সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। আগামী জুলাইয়ে এই সিনেমার শুটিং শুরু হবে। প্রথমে যুক্তরাষ্ট্রে, এরপর আগস্টে বাংলাদেশে দৃশ্যধারণ হবে। ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা রয়েছে সিনেমাটির।

আরও পড়ুন : বিয়েতে জুতা চুরি, থানায় মামলা ঠুকলেন ম্যাক্সওয়েল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডে কোর্টনি কফির জন্ম ও বেড়ে ওঠা। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে সিনেমা বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের একটি পেশাদার এজেন্সির মাধ্যমে এই অভিনেত্রীকে বাছাই করা হয়। তারা প্রথমে ৮৭ জনের একটা তালিকা দিয়েছিল। এরপর কয়েকটি ধাপ পেরিয়ে সেরা তিন জন নির্বাচন করা হয়। শেষ পর্যন্ত মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিই টিকে যান।

যুক্তরাষ্ট্রের থিয়েটারে সুপরিচিত আর্টিস্ট কোর্টনির উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। বাদামি চোখের স্বর্ণকেশরী কোর্টনি কফি নেইবারহুড প্লে হাউজ স্কুল অব থিয়েটারে অভিনয়ে লেখাপড়া করেন।

কোর্টনি আমেরিকান শর্ট ফিল্মে দ্য স্ট্রম, কারেন্টলি দ্য ডিবেট, এভেঞ্জিং এঞ্জেলস-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া মার্কিন এই অভিনেত্রী থিয়েটার এ মিডসামার নাইটস ড্রিম, জুরি ডিউটি দ্য মিউজিক্যাল- অভিনয় করেছেন।

রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যু
  • ২০ এপ্রিল ২০২৬
পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬
টোকিওয়ে বৈশাখী মেলায় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরলেন ড. সবুর…
  • ২০ এপ্রিল ২০২৬