মেডিকেলে পড়াশোনা করে সামলাতেন ব্যবসা, এবার হচ্ছেন নায়িকা

২৭ মার্চ ২০২২, ০৯:৪৭ PM

© সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নিয়েছেন জাকিয়া কামাল মুন। কিছুদিন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করে পারিবারিক ব্যবসায় মন দেন তিনি। এবার সিনেমার নায়িকা হচ্ছেন তিনি।

আজ রবিবার (২৭ মার্চ) “পাপা” নামে একটি ছবির জন্য দ্বিতীয় নায়িকা হিসেবে মুনকে পরিচয় করিয়ে দেয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ছবিটির পরিচালক সৈকত নাসির। এই সিনেমায় মুখ্য ভূমিকায় আছেন জিয়াউল রোশান ও ইয়ামিন হক ববি। তাদের সঙ্গে থাকছেন মুনও।

মুন জানান, এমবিবিএস পাশ করার পর তার বাবা মারা যান। তখন থেকে তিনি বাবার ব্যবসা সমালানো শুরু করেন। কিন্তু সিনেমার কাজ শেষ করে আবার ফিরবেন ডাক্তারি পেশায়।

“পাপ” সিনেমার কাজ শুরু হয়েছে গত ১৬ মার্চ থেকে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ।

বিমানে নয় ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ে গেলেন প্রধান…
  • ২৪ জুন ২০২৬
শিক্ষকদের ৫ মাসের বকেয়ার টাকা নিয়ে সুখবর দিল মাউশি
  • ২৪ জুন ২০২৬
আরএফএল গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৪ জুন ২০২৬
দখল-দূষণে অনেক নদ-নদী খালে পরিণত হয়েছে: ত্রাণমন্ত্রী
  • ২৪ জুন ২০২৬
সাড়ে তিন দশক পর ‎‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষ…
  • ২৪ জুন ২০২৬
খাগড়াছড়িতে গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত
  • ২৪ জুন ২০২৬