বদলে গেলো বঙ্গবন্ধুর সিনেমার নাম, সামনে এলো পোস্টার

১৭ মার্চ ২০২২, ০৩:২৬ PM
সিনেমার পোস্টার

সিনেমার পোস্টার

বদলে গেছে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের নাম। ‘বঙ্গবন্ধু’ নামে ছবিটির শুটিং শুরু হলেও সিনেমার পোস্টারে দেখা গেছে আরেক নাম।

গত দুই বছর ধরে এর নির্মাণযজ্ঞ চলছিল। অবশেষে প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম ঝলক। আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে ছবিটি নিয়ে সংবাদ সম্মেলনে দেখা গেলো ছবির নামে পরিবর্তন এসেছে।

আরও পড়ুন: ১৫ টাকা জরিমানা দিয়ে মুচলেকা দিলেই বঙ্গবন্ধুর ছাত্রত্ব টিকে থাকত

সিনেমাটির নাম দেওয়া হয়েছে ‘মুজিব’। ট্যাগলাইনে দেওয়া হয়েছে ‘একটি জাতির রূপকার’। আজ দুপুরে এফডিসিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে পোস্টারটি উন্মুক্ত করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার কেন্দ্রীয় চরিত্র তথা বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করা আরিফিন শুভ, এফডিসির এমডিসহ আরও অনেকে।

ভারত থেকে এই আয়োজনে সরাসরি অংশ নেন ছবির পরিচালক শ্যাম বেনেগাল।

‘মুজিব’ সিনেমাটি নির্মাণ করেছেন বলিউডের নামজাদা নির্মাতা শ্যাম বেনেগাল। এতে শুভ ছাড়া আরও অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, নুসরত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ শতাধিক শিল্পী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ভারতের শান্তনু মৈত্র।

‘ওমেগা ব্লক’ হিটওয়েভে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ৪০ জন নিহত 
  • ২৪ জুন ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫…
  • ২৪ জুন ২০২৬
শিক্ষা ক্যাডার থেকে মতিঝিল আইডিয়ালে অধ্যক্ষ নিয়োগ
  • ২৪ জুন ২০২৬
বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকায় ড্যাফোডিল ইন…
  • ২৪ জুন ২০২৬
মাজার ইস্যুতে ডিসি সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: মন্ত্রী
  • ২৪ জুন ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা
  • ২৪ জুন ২০২৬