ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে সানি লিওন, কাজে মানা

১২ মার্চ ২০২২, ০৬:০৯ PM

© ফাইল ছবি

বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন বাংলাদেশে এসেছেন। ঢাকার বিমানবন্দরে নেমে তিনি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। আজ শনিবার (১২ মার্চ) বিকেলে সানি লিওন তার ফেসবুক পেজে পোস্ট করা ছবির সঙ্গে লিখেছেন, সুন্দর এই দেশে এসে ভীষণ আনন্দ হচ্ছে।

জানা যায়, সম্প্রতি বাংলাদেশে সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করেছে তথ্য মন্ত্রণালয়। তবে আজ তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন ট্যুরিস্ট বা ভিজিট ভিসায়। বিকেলে আমেরিকান পাসপোর্টে ওই দেশ থেকেই তিনি বাংলাদেশে এসেছেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছেন সানি লিওন। তার দেশে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে আমাদের কাছে কোনো নির্দেশনা ছিল না। তিনি আমেরিকার নাগরিক হিসেবে কারানজিত কৌর নামে দেশে এসেছেন। তার কাছে বৈধ ভিসা ছিল।

সব কাগজপত্র ঠিক থাকায় সানি লিওনের ইমিগ্রেশন সম্পন্ন করে দেশে প্রবেশ করতে দেওয়া হয়েছে। বাংলাদশে প্রবেশ করতে দেওয়া হলেও তিনি শুটিং করতে মানা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে, ঢাকায় আসার পর সানি লিওন সোজা চলে গেছেন গানবাংলা টিভির কার্যালয়ে। সেখানে তাকে বরণ করে নিয়েছেন সংগীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস। সানির সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ওয়েভারও এসেছেন।

তারা তিনজন মিলে একটি সেলফিও তুলেছেন। সেটা শেয়ার দিয়ে তাপস লিখেছেন, ‘সময় এখন উদযাপনের’। তাপসের পারিবারিক এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য নাকি স্বামীসহ ঢাকায় এসেছেন সানি।

এর আগে গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশে সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়। 

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরো…
  • ২৪ জুন ২০২৬
সরকারি হাসপাতালে দালালি করতে এসে গ্রেফতার দুই নারী
  • ২৪ জুন ২০২৬
দেশে ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ 
  • ২৪ জুন ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৪ জুন ২০২৬
‘শোকর করতে হবে বরাদ্দের-প্রধানমন্ত্রীর, না হলে কঠিন আজাবের …
  • ২৪ জুন ২০২৬
শিক্ষায় ‘টু প্লাস টু’ মডেল চালুর পরিকল্পনা: অনার্সের প্রথম …
  • ২৪ জুন ২০২৬