ভাষা শহীদদের স্মরণে অঝোরে কাঁদলেন মিথিলা (ভিডিও)

২২ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৫ PM
মিথিলার দু’চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ে, কাঁদেন অঝোরে

মিথিলার দু’চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ে, কাঁদেন অঝোরে © সংগৃহীত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাভরে ভাষা শহীদদের স্মরণ করেছে জাতি। একুশে ফেব্রুয়ারিতে এবার দেশে ছিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’র শুটিংয়ের কাজে তিনি বর্তমানে রয়েছেন ভারতে।

তবে এদিন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভুলে যাননি এই তারকা। শুটিং শেষে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজতেই আবেগি হয়ে পড়েন তিনি। যারা ভাষার জন্য জীবন দিয়েছেন, তাদের স্মরণ করতেই মিথিলার দু’চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ে, কাঁদেন অঝোরে।

‘মন্টু পাইলট’ সিরিজে মিথিলার বিপরীতে অভিনয় করছেন সৌরভ দাস। তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সে ভিডিওটি শেয়ার করেছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, ওয়েব সিরিজটির শুটিং শেষে মিথিলাসহ সেটের সবাই গোল হয়ে দাঁড়িয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন। পাশেই বাজতে শুরু করে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’। গানটি বাজানোর কিছুক্ষণের মধ্যে মিথিলা আবেগি হয়ে পড়ে অঝোরে কাঁদতে শুরু করেন। এরপর তাকে বুকে টেনে নিয়ে তার সহকর্মীরা সান্ত্বনা দিতে থাকেন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ভিডিওটির ক্যাপশনে সৌরভ লেখেন, ‘যে ভাষায় মাকে ডাকি। যে সুরে গাই গান। সারারাত শুটিংয়ের শেষে আজ ভারত লক্ষ্মী স্টুডিওতে একুশের ভোর। মন্টু পাইলটের টিমের পক্ষ থেকে রইলো শ্রদ্ধা ও ভালোবাসা। অমর একুশ, ভাষা দিবস। ’

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি কলকাতার কালীঘাট থেকে শুরু হয়েছে সিরিজটির শুটিং। কলকাতার জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’-এর দ্বিতীয় সিজনে অভিনয় করছেন মিথিলা। এটি নির্মাণ করছেন দেবালয় ভট্টাচার্য।

শিক্ষা ক্যাডার থেকে মতিঝিল আইডিয়ালে অধ্যক্ষ নিয়োগ
  • ২৪ জুন ২০২৬
বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকায় ড্যাফোডিল ইন…
  • ২৪ জুন ২০২৬
মাজার ইস্যুতে ডিসি সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: মন্ত্রী
  • ২৪ জুন ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা
  • ২৪ জুন ২০২৬
তীব্র দাবদাহে যুক্তরাজ্যে বন্ধ হচ্ছে ১ হাজার স্কুল 
  • ২৪ জুন ২০২৬
মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল
  • ২৪ জুন ২০২৬