মদ্যপ অবস্থায় পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করায় অভিনেত্রী আটক

১৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৫ PM
কাব্য থাপর

কাব্য থাপর © সংগৃহীত ছবি

পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে আটক হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী কাব্য থাপর। তাকে বিচার বিভাগীয় হেফাজতে নিয়েছে জুহু পুলিশ।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার সকালে মাতাল অবস্থায় একটি গাড়িকে ধাক্কা দেয় কাব্যর গাড়ি। এতে একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বাগবিতণ্ডায় জড়ান ২৬ বছর বয়সী এই অভিনেত্রী। শুধু তাই নয়, পুলিশকে গালিগালাজ করেন তিনি। এরপরই একাধিক বিধি ভঙ্গের অভিযোগে কাব্যকে আটক করা হয়।

আরও পড়ুন: টুথপেস্টের নিচে থাকা রঙের অর্থ কী?

প্রসঙ্গত, কাব্যর জন্ম মুম্বাইয়ে। আরব সাগরের তীরে অবস্থিত এই শহরেই বেড়ে উঠেছেন তিনি। ২০১৩ সালে ‘তৎকাল’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। পাঁচ বছর বিরতি নিয়ে তেলেগু ভাষার ‘এ মায়া পারমিত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে কাব্যর।

পরের বছর ‘মার্কেট রাজা এমবিবিএস’ সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় এই অভিনেত্রীর। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এক মিনি কথা’। তেলেগু ভাষার এ সিনেমা গত বছর মুক্তি পায়।

সূত্র: আনন্দবাজার

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!
  • ২৪ জুন ২০২৬
মাদ্রাসার একদিনের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত
  • ২৪ জুন ২০২৬
মমেকে আবাবিল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ‘জুলাই স্মৃতি ফুটবল …
  • ২৪ জুন ২০২৬
নিষিদ্ধ আওয়ামী-ছাত্রলীগের বিরুদ্ধে নিউমার্কেটে ছাত্রদলের বি…
  • ২৪ জুন ২০২৬
টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে পাবলিক বিশ্ববিদ্…
  • ২৪ জুন ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ওয়ান ব্যাংকে, আবেদন ৭ জুলাই পর্যন্ত
  • ২৪ জুন ২০২৬