হুমকি দেয়ায় নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন নিপুন

১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩০ PM
চিত্রনায়ক নিপুণ আক্তার

চিত্রনায়ক নিপুণ আক্তার © সংগৃহীত

প্রকাশ্যে রাস্তায় চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তারকে হুমকি দেওয়ায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রাজধানীর বনানী থানায় এ জিডিটি করা হয়। 

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিপুন নিজেই এ  তথ্যটি নিশ্চিত করেন।

নিপুণ জানান, সোমবার (১৪ ফেব্রুয়ারি) ফুল কেনার জন্য বাসা থেকে বনানী সুপার মার্কেটে যাচ্ছিলেন। পথিমধ্যে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার সামনে আসে। নিপুণ ভেবেছিলেন, তারা হয়ত সহায়তা চায়। তবে পরক্ষণেই ওই লোকেরা তাকে মামলা থেকে সরে যাওয়ার কথা বলেন এবং না সরলে নিপুণের ক্ষতি হবে বলেও হুমকি দেয়।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষার সংকট যেখানে

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা চেয়ে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বনানী থানায় জিডি করেন নিপুণ। সাংবাদিকদের সামনে জিডির কপি পড়েও শোনান নায়িকা। 

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে নানা জটিলতা। যেটা সমাধানের প্রক্রিয়া চলছে আদালতে। নিপুণ জানান, দায়িত্ব পালনে তার কোনো বাধা নেই। কেননা তার দায়িত্ব পালনের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে চেম্বার আদালত। যার ফলে তিনি যে অবস্থায় ছিলেন, সেখানেই থাকছেন। 

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এর প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন জায়েদ খান। তবে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন নিপুণ। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাচনের আপিল বোর্ড জায়েদের প্রার্থীতা বাতিল করে এবং নিপুণকে বিজয়ী ঘোষণা করে। 

আপিল বোর্ডের রায় না মেনে আদালতের দ্বারস্থ হন জায়েদ খান। সেই আবেদনের বিপরীতে পাল্টা আপিল করেন নিপুণ। আগামী ২২ ফেব্রুয়ারি বিষয়টির পুনরায় শুনানি হবে। 

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!
  • ২৪ জুন ২০২৬
মাদ্রাসার একদিনের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত
  • ২৪ জুন ২০২৬
মমেকে আবাবিল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ‘জুলাই স্মৃতি ফুটবল …
  • ২৪ জুন ২০২৬
নিষিদ্ধ আওয়ামী-ছাত্রলীগের বিরুদ্ধে নিউমার্কেটে ছাত্রদলের বি…
  • ২৪ জুন ২০২৬
টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে পাবলিক বিশ্ববিদ্…
  • ২৪ জুন ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ওয়ান ব্যাংকে, আবেদন ৭ জুলাই পর্যন্ত
  • ২৪ জুন ২০২৬