মিথিলার জামিন

০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৫ PM
অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা

অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা © সংগৃহীত

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

এদিন হাইকোর্টের দেওয়া আট সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়া তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। বিচারক শুনানি শেষে পুলিশ প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন: বাংলাদেশে শিশুদের উপযোগী বইয়ের খুব অভাব: মিথিলা

এর আগে, গত ১৩ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ মিথিলার আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। সে সময় মিথিলা আদালতে উপস্থিত ছিলেন।

হাইকোর্টের দেওয়া আট সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ (৩ ফেব্রুয়ারি) তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন।

আরও পড়ুন: প্রাক-প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির প্রয়োজন: মিথিলা

গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক এ মামলা করেন।

তিনি জানান, ইভ্যালির চিফ গুডনেস অফিসার- সংগীতশিল্পী তাহসান, প্রধান বিপণন কর্মকর্তা-সোশ্যাল মিডিয়া তারকা আরিফ আর হোসাইন, প্রধান জনসংযোগ কর্মকর্তা অভিনেত্রী শবনম ফারিয়া ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে দেখে প্রতিষ্ঠানটির প্রতি আস্থা পান তিনি। অর্ডার দেন ৩ লাখ ১৮ হাজার টাকার বাইকের। তবে অনেক চেষ্টা করে সাত মাসেও পণ্য পাননি। তাই বাধ্য হয়ে মামলা করেছেন।

এ মামলার এক নম্বর আসামি ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও দুই নম্বর আসামি করা হয়েছে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে। প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় দুজনেই কারাগারে রয়েছেন।

নিষিদ্ধ আওয়ামী-ছাত্রলীগের বিরুদ্ধে নিউমার্কেটে ছাত্রদলের বি…
  • ২৪ জুন ২০২৬
টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে পাবলিক বিশ্ববিদ্…
  • ২৪ জুন ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ওয়ান ব্যাংকে, আবেদন ৭ জুলাই পর্যন্ত
  • ২৪ জুন ২০২৬
ছাত্রশিবির মেডিকেল জোনের নতুন কমিটি, নেতৃত্বে ডা. জুলফিকার-…
  • ২৪ জুন ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বকাপ খেলা ‘বহিরাগত অতিথিদের’ জন্য …
  • ২৪ জুন ২০২৬
টাইমস হায়ার এসডিজি র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ৮৭তম, দেশে শীর্ষে ড্…
  • ২৪ জুন ২০২৬