মা হচ্ছেন পরীমনি

১০ জানুয়ারি ২০২২, ০৫:১৬ PM
পরীমনি

পরীমনি © সংগৃহীত

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি মা হচ্ছেন। সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। আজ সোমবার (১০ জানুয়ারি) গণমাধ্যমকে পরীমনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

পরীমনি বলেন, কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। আজ দুপুরে ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমাদের নিশ্চিত করেন। খবরটি পেয়ে আমরা দুজনই কেঁদে ফেলেছি। ডাক্তার আমাকে এখন একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন। শুটিং থেকেও আমি এখন নিজেকে দূরে রাখছি। আগামী দেড় বছর কোনো শুটিং করব না। একদম ছুটি, আমার দেড় বছরের ছুটি। বাচ্চাকে সুন্দরভাবে পৃথিবীতে আনতে চাই। প্রপারলি সুস্থ বাচ্চা জন্ম দিতে চাই।

আরও পড়ুন- ঝুঁকিপূর্ণদের অনলাইনে ক্লাস করার পরামর্শ শিক্ষামন্ত্রীর

তিনি বলেন, আমাদের সন্তানের হার্টবিট শুনেছি আমরা। এ অনুভূতি প্রকাশ করা যায় না, বলে লিখে বোঝানো যায় না। আমার জীবনের সেরা উপহারটি সৃষ্টিকর্তার কাছ থেকে পেতে যাচ্ছি। আমার ভক্ত, বন্ধু ও স্বজনদের বলবো আমাদের জন্য দোয়া করতে। মমতার ছায়া নিয়ে আমার পাশে থাকতে।

পরী জানান, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজ্য।

এর আগে, দুপুরে রাজ নিজের ফেসবুক আইডি থেকে একটা ছবি শেয়ার করে লিখেন, ‘অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী। জানা গেছে, দেড় বছর কাজ করবেন না পরী।’ 

আরও পড়ুন- বিশ্ববিদ্যালয় বন্ধ করার যৌক্তিক কারণ নেই: শিক্ষামন্ত্রী

পরীমনি জানান, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’–এর সেটে তারা প্রেমে পড়েন। তিনদিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমনি। ঘটনাটি নিশ্চিত করেছেন পরী নিজেই।

সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত এই নায়িকা। বোট ক্লাবে ঝামেলার পর একের পর এক আলোচনার জন্ম দিয়েছেন পরীমনি। কারাগারেও যেতে হয়েছে। এখনও আদালতে ছুটতে হচ্ছে তাকে।

নকআউটের সমীকরণে নেইমারকে নিয়ে সতর্ক আনচেলত্তি
  • ২৪ জুন ২০২৬
প্রিমিয়ার ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ১৫ জুলাই পর্য…
  • ২৪ জুন ২০২৬
একাদশে নেই নেইমার, বড় পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল
  • ২৪ জুন ২০২৬
ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ২৪ জুন ২০২৬
চুরির অপবাদে জুনিয়রকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ সিনিয়রের …
  • ২৪ জুন ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ২৪ জুন ২০২৬