ইবি শিক্ষক ড. তপন রায়ের প্রথম কাব্যগ্রন্থ ‘শিহরণের শব্দ’ প্রকাশিত

১৪ অক্টোবর ২০২১, ১০:১৬ PM
সহযোগী অধ্যাপক ড. তপন কুমার রায়ের প্রথম কাবগ্রন্থ ‘শিহরণের শব্দ’

সহযোগী অধ্যাপক ড. তপন কুমার রায়ের প্রথম কাবগ্রন্থ ‘শিহরণের শব্দ’ © টিডিসি ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তপন কুমার রায়ের প্রথম কাবগ্রন্থ ‘শিহরণের শব্দ’ প্রকাশিত হয়েছে। গতিধারা প্রকাশনা থেকে বইটি প্রকাশ করা হয়েছে। বইটি লেখক তার সহধর্মিণী স্বাগতা রায়কে উৎসর্গ করেছেন। বইটির মূল্য মাত্র ১৬০ টাকা।

কাব্যগ্রন্থটিতে কবি সুখ-দুঃখ, আশা,আকাঙ্ক্ষা , ভালোবাসা, প্রত্যাশা, হতাশা, স্বপ্ন, সাধ ইত্যাকার কথা বপন করেছেন। দৃশ্যমান জগৎ ও জীবনকে কবিতা নতুন করে দেখতে শেখায় কিংবা চিনতে। কিন্তু কবি তাঁর এ—কাব্যগ্রন্থে কেবলমাত্র শব্দবাক্য নির্মাণ করেই থেমে যাননি, ব্যক্তি-সমাজ ও রাষ্ট্রজীবনের অসঙ্গতি, জিজ্ঞাসা, জীবনের নানা অভিজ্ঞতা , ভাব-ভাবনা সমকাল সমাজ প্রকৃতি প্রতিবেশ কবিতায় মূর্ত হয়েছে ।

এ বিষয়ে বইটির লেখক ড. তপন কুমার রায় বলেন, ‘এই কাব্যগ্রন্থের প্রত্যেকটি কবিতা আমার মনে শিহরণ জাগায়। পাঠকরা বইটি পড়ে অনুধাবন করলে নিশ্চয়ই শিহরিত হবে। আশা করি কাব্যগ্রন্থটি পাঠকরা পড়বে এবং পাঠক সমাজে জনপ্রিয়তা অর্জন করবে। এছাড়া আগামী একুশে বই মেলায় আমার আরও একটি বই বের হওয়ার কথা রয়েছে।’

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ বাংলা সাহিত্য অনুধ্যান ( ২০১৭ ) । বাংলা সাহিত্য : অনুভবে- অনুধাবনে ( ২০২১ ) তাঁর দ্বিতীয় প্রকাশিত প্রবন্ধগ্রন্থ। শিহরণের শব্দ তাঁর প্রথম কাব্যগ্রন্থ । এছাড়া তিনি ড . রায় শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক লিটল ম্যাগাজিন শিল্পতীর্থ এর সম্পাদক।

ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার পুলিশের
  • ১৭ মার্চ ২০২৬
রান্নাঘরে পাশাপাশি ওড়নায় ঝুলছিল মা-মেয়ের লাশ, অতঃপর...
  • ১৭ মার্চ ২০২৬
চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত…
  • ১৭ মার্চ ২০২৬
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের আকস্মিকভাবে পরিবর্তন 'অত্যন্ত …
  • ১৭ মার্চ ২০২৬
ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
  • ১৭ মার্চ ২০২৬
হরমুজ প্রণালিতে ফ্রান্সকে না টানলেই ভালো হবে, ‘সাফ’ জানালেন…
  • ১৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence