নোবেল ক্ষমা চেয়েছে: সালসাবিল

১৩ অক্টোবর ২০২১, ১১:৪২ PM
গায়ক নোবেল ও তার স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ

গায়ক নোবেল ও তার স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ © সংগৃহীত

সারেগামাপা থেকে পরিচিতি পাওয়া ও বিভিন্ন ইস্যুতে বিতর্কিত হওয়া গায়ক নোবেলকে ডিভোর্সের চিঠি পাঠানোর পর তার স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ জানিয়েছিলেন, ‘নোবেল মানসিকভাবে অসুস্থ, মাদকাসক্ত, আমাকে নানাভাবে নির্যাতন করত। ওর সঙ্গে সংসার করা সম্ভব না।’

তবে এর কয়েকদিন পর আজ বুধবার একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সালসাবিল জানালেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘নোবেলের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। নোবেল ক্ষমা চেয়েছে। নিজেকে সংশোধনের জন্য দু’মাস সময় চেয়েছে। এই সময়ের মধ্যে নোবেল সংশোধন হলে একসাথে আবার সংসার হবে। কিন্তু এর মধ্যে নিজেকে শোধরাতে না পারলে ডিভোর্স কার্যকর হয়ে যাবে।’

তবে যে শুক্রবার রাতে ‘পাত্রীচাই’ বলে পোস্ট দিয়েছিলেন মাঈনুল আহসান নোবেল। এমন প্রশ্নের উত্তরে সালসাবিল বলেন, ‘এটা আমাতের দেখা হওয়ার আগে। এখন ওইসব পোস্ট সরিয়ে নিয়েছে নোবেল।’

তিনি আরও বলেন, ‘আমরা নিজেদের মধ্যে কথা না বলে অনলাইনে কাদা ছোড়াছুড়ি করছিলাম। এটা আসলে ঠিক হয়নি।’

এর আগে, গত সোমবার নোবেল ফেসবুকে জানান, ‌‌‘আমার এবং আমার স্ত্রীর মধ্যকার সকল বিবাদ পারিবারিকভাবে মীমাংসা করা হচ্ছে। বিগত কিছুদিনের কাদা ছোড়াছুড়ির জন্য বিনীতভাবে দুঃখিত। বিয়ে একটা পবিত্র প্রথা, অনুগ্রহ করে বেফাঁস মন্তব্য করে এর পবিত্রতা নষ্ট করবেন না।’

উত্তরা ইউনিভার্সিটিতে ১০০ শতাংশ বৃত্তির সুযোগ 
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
close