ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে থাকছেন না ‘দ্য রক’

২৬ জুলাই ২০২১, ০৯:৫১ AM
ডোয়েইন ডগলাস জনসন

ডোয়েইন ডগলাস জনসন © ফাইল ছবি

ভক্তদের কাছে ‘দ্য রক’ নামেই সব থেকে বেশি পরিচিত ডোয়েইন ডগলাস জনসন। রেসলিং থেকে সিনেমা, পুরো দুনিয়ায় তার জনপ্রিয়তা আকাশচুম্বী। তবে এবার রক ভক্তদের জন্য দুঃসংবাদ।

দুনিয়ার অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সিনেমা ফাস্ট এন্ড ফিউরিয়াসে আর দেখা যাবে না জনপ্রিয় এ তারকাকে। ফাস্ট এন্ড ফিউরিয়াস নামক জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজিতে ২০১১ সাল থেকে ফাস্ট ফাইভ দিয়ে যাত্রা শুরু করেন রক।

সিনেমাটিতে দুর্দান্ত সাফল্যর পর ফিউরিয়াস সিক্স এবং ফিউরিয়াস সেভেন সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। তবে সিনেমাটির সবশেষ কিস্তিতে রকের না থাকা নিয়ে মন্তব্য করেন সিনেমাটিতে তার সহ-অভিনেতা ভিন ডিজেল।

তিনি বলেন, সিনেমাটির নবম কিস্তিতে রকের প্রতি তাদের গভীর ভালোবাসা থাকবে। সে সিনেমাটিতে থাকছে না।

ভিনের এই মন্তব্য নিয়ে রক গণমাধ্যমকে বলেন, এমন মন্তব্য শোনার পর আমার শুধু হাসি এসেছে। আমি শুধু হেসেই গিয়েছি। আমি এই ফ্র্যাঞ্চাইজি থেকে বিদায় নিচ্ছি। তবে আমি তাদের সামনে দশম এবং এগারোতম কিস্তির জন্য শুভকামনা জানাই।

ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, জামালপুর-চট্ট…
  • ২৫ জুন ২০২৬
হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের
  • ২৪ জুন ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ সদস্য বহিষ্কার
  • ২৪ জুন ২০২৬
স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডায়, করুন আবেদন
  • ২৪ জুন ২০২৬
সরকারিকরণ হচ্ছে বরিশালের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ
  • ২৪ জুন ২০২৬
কাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৪ জুন ২০২৬