প্রেগনেন্সি মানে গর্ব, মেয়েদের সৌন্দর্য আর শক্তি: পিয়া জান্নাতুল

২২ ডিসেম্বর ২০২০, ০১:৪৮ PM
পিয়া জান্নাতুল

পিয়া জান্নাতুল © সংগৃহীত

বাংলাদেশি মডেল পিয়া জান্নাতুল সন্তান সম্ভবা। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই মডেল প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন। আগামী ফেব্রুয়ারির দিকে নতুন সদস্য আসার কথা তার ঘরে। আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) ফেসবুকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ‘বেবি বাম্প’র তিনটি ছবি শেয়ার করেছেন পিয়া।

ফেসবুকে পিয়া লিখেছেন, ‘আমি অনেক ফটোশুট করেছি আমার ক্যারিয়ায়ে। এই শুটটা স্পেশাল কারণ, আমি চেষ্টা করেছি একটা মেয়ে যে প্রেগন্যান্ট অবস্থায়ও তার মতো সুন্দর, সে যে কি সুন্দর অনুভূতির মধ্যে দিয়ে যায় সেটার কিছুটা হলেও প্রতিফলন ঘটাতে। কিন্তু সাথে ভয়, শারীরিক প্রতিবন্ধকতা থাকে অস্বীকার করার উপায় নাই। সেটাও জয় করা সম্ভব, সঠিক খাবার, এক্সারসাইজ, জ্ঞান এর মাধ্যমে।’

তিনি বলেন, ‘প্রেগনেন্সি কোনো অসুস্থতা নয়, বরং একজন মেয়ে কতখানি পাওয়ারফুল তার প্রমাণ। তাই এই অবস্থায় সমাজ থেকে নিজেকে দূরে না থেকে, কে কি বলবে না ভেবে, আরো সামনে সামনে এগিয়ে আসা উচিত নিজের শক্তি নিয়ে। আমার কাছে প্রেগনেন্সি মানে গর্ব, মেয়েদের একান্ত সৌন্দর্য আর শক্তি।’

২০১২ সালে মুক্তি পাওয়া ‘চোরাবালি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পিয়ার অভিষেক ঘটে পিয়ার। পরে ‘স্টোরি অব সামারা’ ও ‘গ্যাংস্টার রির্টানস’ চলচ্চিত্রেও অভিনয় করেন। ২০১৪ সালে ফারুক হাসান সামীরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি।

২০০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক বাবা-ছেলে
  • ১০ মে ২০২৬
তিতুমীর কলেজে আরেক ছাত্রদল নেত্রীর পদত্যাগ
  • ১০ মে ২০২৬
আসামি ছাড়াতে থানায় গিয়ে বিএনপি-জামায়াতের ৫ নেতাকর্মী আটক, ম…
  • ১০ মে ২০২৬
চৌগাছা পৌরসভার সড়কগুলোর বেহাল, জনদুর্ভোগে এলাকাবাসী
  • ১০ মে ২০২৬
দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
  • ১০ মে ২০২৬
অর্থসংকট ও অবকাঠামোহীনতায় স্থবির হয়ে আছে কুবির সাংস্কৃতিক স…
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9