অভিনেত্রী ইশরাত নিশাত আর নেই

২০ জানুয়ারি ২০২০, ১০:৪৪ AM

© সংগৃহীত

মঞ্চ অভিনেত্রী ও নির্দেশক ইশরাত নিশাত (৫৬) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার গুলশানে বোনের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

জানা গেছে, আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার সামনে শ্রদ্ধা নিবেদনের জন্য নিশাতের মরদেহ রাখা হবে। তার জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। এরপর বনানী গোরস্থানে দাফন করা হবে তাকে।

ইশরাতের মৃত্যুতে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

নাট্যনির্মাতা এস এ হক অলিক ফেসবুকে লেখেন, ‘নিশাত আপা গুলশানে তার বোনের বাসায় মারা গেছেন। রাত ১১টার দিকে তিনি হার্ট অ্যাটাকে বাথরুমে পড়ে যান। দরজা ভেঙে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তার আগেই মারা যান তিনি।’

প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ারের মেয়ে ইশরাত নিশাত। তিনি ‘দেশ নাটক’ থিয়েটারে যুক্ত ছিলেন। অভিনয় ও নির্দেশনা ছাড়াও আবৃত্তিশিল্পী হিসেবে নন্দিত তিনি। তার নির্দেশনায় মঞ্চ নাটক ‘অরক্ষিতা’ প্রশংসিত হয়। এছাড়া অসংখ্য নাটক ও আবৃত্তি প্রযোজনার মঞ্চ ও আলোক নির্দেশকের ভূমিকা পালন করেছেন তিনি। পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনে তিনি সোচ্চার ছিলেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষাম…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ
  • ০৮ এপ্রিল ২০২৬
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণ…
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
close