ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ

০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ AM
আজমেরী হক বাঁধন

আজমেরী হক বাঁধন © সংগৃহীত

ইতালির মেস্ত্রে শহরে বর্তমানে অবস্থানরত জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এই অভিযোগ করেন।

ফেসবুক লাইভে তিনি অভিযোগ করে বলেন, ‘এখানে আমি আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে আমাদের অনেক বাঙালি ভাই এসে আমাকে ‘ফিজিক্যালি হ্যারাস’ করেছে। আমার শরীরে পানি, কোক ছুঁড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই।’

তিনি আরও বলেন তারা আমার শরীরে হাত তুলেছে, ‘আমার ফোন ফেলে দিয়েছে। আমার কানের পাশে আঘাত করেছে। তারা বলেছে- আমি জুলাই যোদ্ধা, ইয়েস আই অ্যাম। আমি অবশ্যই জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণ করেছি।’

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের দিকে এই হামলার অভিযোগ তুলেন এই অভিনেত্রী।

ভিডিওতে আজমেরী হক বাঁধন আরও বলেন, ‘আমি বলবো- আপনাদের এই অসংলগ্ন আচরণ থেকে আপনাদের বেরিয়ে আসা উচিৎ ছিল, আপনারা তা করতে পারেননাই।’ আপনারা ভেবেছেন, এভাবে করেই হয়তো পরবর্তীকালে নিজেদের জায়গাটা ফের সুগঠিত করতে পারবেন। সেটা আমার মনে হচ্ছে না।

হেনস্তার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রতিকার চেয়ে এই অভিনেত্রী ভেনিসের স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬