জিম থেকে বের হতেই একের পর এক গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় গায়ক

২৭ আগস্ট ২০২৬, ১২:২৯ PM
 গায়ক অঙ্কিত বলিয়ান

গায়ক অঙ্কিত বলিয়ান © সংগৃহীত

প্রতিদিনের মতোই জিম সেরে বের হচ্ছিলেন হরিয়ানার জনপ্রিয় গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। কিন্তু জিমের দরজা পেরোতেই বদলে গেল সবকিছু। আচমকাই তাঁকে লক্ষ্য করে একের পর এক গুলি চালানো হয়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। বুধবার উত্তরপ্রদেশের শামলি জেলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে অঙ্কিতের। পুলিশ সূত্রে খবর, তাঁকে লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি চালানো হয়েছিল।

সন্ধ্যা ৭টা নাগাদ জিম থেকে বের হচ্ছিলেন অঙ্কিত। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। আচমকা গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় অঙ্কিতকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কাজের সূত্রে বেশিরভাগ সময়ই হরিয়ানার রোহতক ও সোনিপতে থাকতেন অঙ্কিত। তাঁর গাওয়া ‘ভরি কোর্ট মে গোলি মারেঙ্গে মেরি জান’ গানটি যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। এই গানের মাধ্যমেই গানের জগতে রাতারাতি পরিচিতি পান তিনি। গানটির জনপ্রিয়তার পর থেকেই অঙ্কিতের পরিচিতি আরও বাড়তে থাকে।

অঙ্কিতের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কারা এই হামলার নেপথ্যে ছিল এবং কেন তাঁকে নিশানা করা হয়েছিল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

সূত্রের খবর, জেলা পঞ্চায়েত নির্বাচনে লড়ার পরিকল্পনাও ছিল অঙ্কিতের। তবে তাঁর এই রাজনৈতিক পরিকল্পনার সঙ্গে হত্যাকাণ্ডের কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তদন্তের মাধ্যমে সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

অঙ্কিতের মৃত্যুর মাত্র ঘণ্টাখানেক আগেও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। সেই ভিডিওতে তাঁকে একটি গাড়িতে বসে ‘মার্ডার মার দে সড়ক কে উপর’ গানটি গাইতে দেখা যায়। তার কিছুক্ষণ পরেই জিম থেকে বের হওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। জনপ্রিয় এই গায়কের আকস্মিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে তাঁর অনুরাগী ও পরিচিত মহলে।

ইতালিতে বছরে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ না দিলে ভবিষ্যৎ অন্ধকার …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেল সড়ক বিভাজকে 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মধুর ক্যান্টিনকে ‘ইশারাত মঞ্জিল’ নামে ফেরানোর অপচেষ্টা চলছে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9