ধর্মের কারণে অভিনয় ছাড়লেন দঙ্গল নায়িকা

৩০ জুন ২০১৯, ০৬:০৬ PM

© সংগৃহীত

পাঁচ বছরের বলিউড ক্যারিয়ারে খ্যাতির মধ্যগগনে পৌঁছে গিয়েছিলেন তিনি। আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান মিষ্টি হাসির অধিকারি এই মুসলিম অভিনেত্রী। এই সিনেমায় আমির খানের মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। নাম তার জায়রা ওয়াসিম।

পাঁচ বছরের অভিনয় ক্যারিয়ারকে বিদায় জানালেন তিনি। অভিনয় ক্যারিয়ার তার বিশ্বাস এবং ধর্মের মাঝখানে এসে দাঁড়িয়েছে এমন যুক্তি দিয়ে ১৮ বছর বছরের জায়রা অভিনয় ছাড়ার ঘোষণা দেন। ২০১৬ সালে আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ ছবিতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড-ন্যাশনাল চাইল্ড অ্যাওয়ার্ড ফর একসেপশনাল অ্যাচিভমেন্ট পেয়েছেন।

অভিনয় ছাড়ার কারণ জানিয়ে আজ রবিবার টুইটারে জায়রা ওয়াসিম লিখেছেন, পাঁচ বছর আগে নেওয়া সিদ্ধান্ত আমার জীবনকে বদলে দিয়েছিল। বলিউডে পা রাখার পর তুমুল জনপ্রিয়তা পাই। কিন্তু এই জগৎটা আমাকে ক্রমশ অবমাননার দিকে ঠেলে দিয়েছে, ক্রমশ অসচেতন ভাবে আমি আমার ঈমান (বিশ্বাস) থেকে বেরিয়ে এসেছি। কারণ আমি এমন একটা পরিবেশে কাজ করতাম যা ক্রমাগত আমার ঈমানের মাঝে এসে দাঁড়াত, ধর্মের সঙ্গে আমার সম্পর্ক বিপন্ন হয়ে পড়েছিল।

জায়রা তার পোস্টে আরও বলেন, কোরআনের ঐশ্বরিক জ্ঞানের মধ্যে আমি তৃপ্তি এবং শান্তি খুঁজে পেয়েছি। প্রকৃতপক্ষে হৃদয় তার সৃষ্টিকর্তার জ্ঞান, তার গুণাবলি, তার করুণা এবং তার আদেশের জ্ঞান অর্জনে শান্তি পায়। আমি মনে করি খ্যাতি, সম্পদ যে পর্যায়ে পৌঁছে যাক না কেন, তাতে যেন কখনও শান্তি এবং নিজের বিশ্বাস না হারিয়ে যায়।

উল্লেখ্য, গত মার্চে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তার ছবি ‘দ্য স্কাই ইন পিঙ্ক’-এর শুটিংও শেষ হয়েছে। ক্যারিয়ারের এমন টার্নিং পয়েন্টে এসে তার অভিনয় ছাড়ার ঘোষণায় অবাক বলিউডের অন্যরা।

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসং…
  • ১৮ নভেম্বর ২০২৬
চলতি মাসেই ৭৫ হাজার শিক্ষক নিয়োগে একধাপ এগোচ্ছে এনটিআরসিএ
  • ১৮ নভেম্বর ২০২৬
এবার আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
আমাকে বের করে দিতে বললেন অথচ আমার সিভি ১৯ পাতা, ভিসির ৭: ঢা…
  • ১৮ নভেম্বর ২০২৬
মাদ্রাসা জাতীয়করণ, নতুন এমপিওভুক্তি ও এবতেদায়ী নিয়ে সংসদে …
  • ১৮ নভেম্বর ২০২৬
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর…
  • ১৮ নভেম্বর ২০২৬