আত্মহত্যা করেছেন অভিনেতা অপূর্বর ছোট ভাই

১৩ জুন ২০১৯, ০৪:৫২ PM

© সংগৃহীত

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর ছোট ভাই দর্পণ দ্বীপ। বৃহস্পতিবার (১৩ জুন) ভোরে মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার জাগো নিউজকে বলেন, ভোররাতে তিনি মোহাম্মদপুরের শেখেরটেকের ৬ নং রোডের নিজ বাসায় আত্মহত্যা করেন। দ্বীপের বাবার উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, ‘আমরা জেনেছি তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।’

এ বিষয়ে জানতে অপূর্বর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, অনেক দিন ধরেই মিউজিকের সঙ্গে জড়িত ছিলেন দ্বীপ। কিছুদিন আগেও দ্বীপের ‘ভালবাসি তোমায়’ গানটি প্রকাশিত হয়েছিল। গানটি থেকে ভালো সাড়াও পেয়েছিলেন তিনি। গান গাওয়ার পাশাপাশি বিভিন্ন নাটক ও টেলিছবির আবহ সংগীত করতেন। ভাই অপূর্ব অভিনীত অনেক নাটকেরও আবহ তৈরি করেছেন তিনি।

এইচএসসি পরীক্ষায় আসছে বডি-ওর্ন ক্যামেরা
  • ২৫ জুন ২০২৬
শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, য…
  • ২৫ জুন ২০২৬
মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা ঠিক হবে না: রিজভী
  • ২৫ জুন ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২ কেজির ‘রাজা ইলিশ’, ১০ হাজারে বিক্রি
  • ২৫ জুন ২০২৬
৪৩ বিসিএসের নন-ক্যাডারের ফলাফল আবার প্রকাশের নির্দেশ হাইকোর…
  • ২৫ জুন ২০২৬
স্বপ্নের দ্বারপ্রান্তে কুরাসাও, আজও কি পারবে বিশ্বকে চমকে দ…
  • ২৫ জুন ২০২৬