পোকেমন: ডিটেকটিভ পিকাচু বাংলাদেশে মুক্তি পাচ্ছে (ভিডিও)

১৫ মে ২০১৯, ০৮:৩৪ PM

বিশ্বজুড়ে পোকেমন গেমের জনপ্রিয়তা অনেক। এই গেম নিয়ে নির্মিত হয়েছ সিনেমা ‘পোকেমন: ডিটেকটিভ পিকাচু’। গত শুক্রবার (১০ মে) সিনেমাটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে। এক সপ্তাহ পর শুক্রবার এটি মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে।

ভিডিও গেম ডিটেকটিভ পিকাচু অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। এটি পরিচালনা করেছেন রব লেটারম্যান। প্রধান চরিত্রে অভিনয় করেছেন রায়ান রেনল্ড। আরও রয়েছেন জাস্টিস স্মিথ, ক্যাথরিন নিউটন, সুকি ওয়াটারহাউজ প্রমুখ।

২০১৬ সালে বাজারে আসে পোকেমন কোম্পানির নতুন গেম ‘ডিটেকটিভ পিকাচু’। গেমটি বেশ জনপ্রিয়তা পায়। তখনই এই গেম নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। তাদের সঙ্গে প্রযোজনায় যুক্ত হয় ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স এবং লিজেন্ডারি পিকচার্স।

পোকেমন ফ্রাঞ্চাইজির প্রথম লাইভ অ্যাকশন সিনেমা এটি। এতে ডিটেকটিভ পিকাচু (রায়ান) জাস্টিন স্মিথকে সাহায্য করবেন তার মাকে খুঁজে পেতে। সেখানে ক্যাথরিন নিউটন থাকছেন সাহসী সাংবাদিক হিসেবে। আরও দেখা যাবে সুকি ওয়াটারহাউস, কেন ওয়াতানাবে ও বিল নিগিকে।

৩ মে জাপানে মুক্তি পেলে ‘পোকেমন: ডিটেকটিভ পিকাচু’ বেশ ভালো সাড়া ফেলে। আশা করা হচ্ছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশেও দর্শকদের মন জয় করবে সিনেমাটি। প্রকাশিত ট্রেলারগুলোও যথেষ্ট আগ্রহ তৈরি করেছে দর্শকদের।

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসং…
  • ১৮ নভেম্বর ২০২৬
চলতি মাসেই ৭৫ হাজার শিক্ষক নিয়োগে একধাপ এগোচ্ছে এনটিআরসিএ
  • ১৮ নভেম্বর ২০২৬
এবার আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
আমাকে বের করে দিতে বললেন অথচ আমার সিভি ১৯ পাতা, ভিসির ৭: ঢা…
  • ১৮ নভেম্বর ২০২৬
মাদ্রাসা জাতীয়করণ, নতুন এমপিওভুক্তি ও এবতেদায়ী নিয়ে সংসদে …
  • ১৮ নভেম্বর ২০২৬
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর…
  • ১৮ নভেম্বর ২০২৬