এসএসসি পাস: ছোট্ট দীঘি আর ছোট নেই

০৬ মে ২০১৯, ০৪:৫৩ PM

© সংগৃহীত

‘বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না? সে আজকে আমার নাম ধরে ডেকেছে, আর এ কথাটা না মা কিছুতেই বিশ্বাস করছে না। আমি কী তাহলে ভুল শুনেছি, কেমন লাগে বলো তো?’ বিজ্ঞাপনটি এখনো আমাদের চোখে ভাসে। বিজ্ঞাপনটির কথা মনে পড়লে আমাদের অনেকেরই গা শিউরে ওঠে।

এই একটি বিজ্ঞাপন করেই আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিল আমাদের সবার প্রিয় ছোট্ট দীঘি। সেই ছোট্টবেলা থেকেই অনেক জনপ্রিয়তা আর ভালোবাসা পেয়েছেন দীঘি।

ছোট্ট দীঘি আর ছোট নেই। মাধ্যমিকের গন্ডি পার করলো সে। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল জনপ্রিয় এই ক্ষুদে তারকা। ফলাফলও হাতে এসে পৌছেছে । জানা গেল, চলতি বছরের এসএসসি পরীক্ষায় দীঘি ‘এ-মাইনাস’ পেয়েছে। খবরটি প্রথম জানিয়েছেন তার বাবা ও অভিনেতা সুব্রত বড়ুয়া।

সুব্রত বলেন, ‘দীঘি স্ট্যামফোর্ড স্কুল ও কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। আশানুরূপ ফলাফল হয়নি তার। জিপিএ-৩.৬১ পেয়েছে । এতেই আমরা খুশি। সামনে ভালো কলেজে ভর্তির চেষ্টা থাকবে।’

তিনি আরো বলেন, দীঘি তার ফলাফলে খুশি হতে পারেনি। আশা ছিল আরও ভালো কিছু হবে। তাই মন খারাপ করেই বসে আছে। প্রতিটি বিষয়ে ভালোই করেছে, তবে একটি বিষয়ে ফলাফল কিছুটা খারাপ হওয়ায় পয়েন্ট কমে গেছে।

চলচ্চিত্র পরিবারের সন্তান দীঘি। তার বাবা সুব্রত বড়ুয়া ও মা প্রয়াত চলচ্চিত্র অভিনেত্রী দোয়েলের একমাত্র মেয়ে। চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন।

আরো পড়ুন:এসএসসি’র ফল জানা হলো না মিমের

জিপিএ-৫ পাওনি তাকে কী? একদিন ১২ ডজন জিপিএ-৫ তোমার অফিসে থাকবে

ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ১০ ভূমিকম্প, কোথায় কত প্রাণহানি?
  • ২৫ জুন ২০২৬
সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলা: খালাস পেলেন আরিফ, বাবর ও গ…
  • ২৫ জুন ২০২৬
এইচএসসি পরীক্ষায় আসছে বডি-ওর্ন ক্যামেরা
  • ২৫ জুন ২০২৬
শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, য…
  • ২৫ জুন ২০২৬
মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা ঠিক হবে না: রিজভী
  • ২৫ জুন ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২ কেজির ‘রাজা ইলিশ’, ১০ হাজারে বিক্রি
  • ২৫ জুন ২০২৬