ভিন দেশে নির্বাচনী প্রচারণা: ভুল স্বীকার ফেরদৌসের

১৭ এপ্রিল ২০১৯, ০৮:৪৯ PM
চিত্রনায়ক ফেরদৌস আহমেদ

চিত্রনায়ক ফেরদৌস আহমেদ © ফাইল ফটো

ভারতের নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার বিতর্কের মধ্যদিয়ে ভারত থেকে দেশে ফিরেছেন নায়ক ফেরদৌস। এ নিয়ে দুই দেশে শোরগোল পড়ে গেলেও একেবারে চুপ ছিলেন তিনি। এ ব্যাপারে বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ তিনি একটি লিখিত বক্তব্য দেন। যেখানে ফেরদৌস স্পষ্ট ভাষায় বললেন, ভারতের নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়াটা তার ভুল ছিল। চেয়েছেন ক্ষমাও। ফেরদৌসের পুরো বক্তব্য হুবহু তুলে ধরা হলো-

আমি চিত্রনায়ক ফেরদৌস। অভিনয় শিল্প আমার একমাত্র নেশা ও পেশা। অভিনয় শিল্পের মাধ্যমে বাংলা ভাষাভাষি সকলের মধ্যে মেলবন্ধন তৈরিতে সর্বদা কাজ করার চেষ্টা করেছি। আমার ভাবতে ভালো লাগে, আমি দুই বাংলায় সমানভাবে জনপ্রিয়। দুই বঙ্গের মানুষের সংস্কৃতি ও জীবনাচারে অনেক সাদৃশ্য রয়েছে। আবার ভারত বহু কৃষ্টি-কালচারের সমন্বয়ে সমৃদ্ধ একটি দেশ।

১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের অবদান আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। পাশাপাশি ভারতের জনগণের ত্যাগ-তিতিক্ষা আমাদের চিরঋণী করে রেখেছে। পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের। এখানকার সাংস্কৃতিক অঙ্গনের অনেক শিল্পী, সাহিত্যিক আমার বন্ধু। যাদের সঙ্গে আমি সবসময় হৃদ্যতা অনুভব করি। এজন্য বিভিন্ন সময় কারণে-অকারণে আমি এখানে চলে আসি।

ভারতে জাতীয় নির্বাচন হচ্ছে। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের এই নির্বাচন পূর্বের মতো সারাবিশ্বে সাড়া ফেলেছে। এই সময়ে আমি ভারতে অবস্থান করছিলাম। সকলের মতো আমারও আগ্রহের জায়গায় ছিল এই নির্বাচন। ফলে ভাবাবেগে তাড়িত হয়ে পশ্চিমবঙ্গের একটি নির্বাচনি প্রচারণায় আমি আমার সহকর্মীদের সঙ্গে অংশগ্রহণ করি। এটা পূর্ব পরিকল্পনার কোনও অংশ ছিল না। শুধু আবেগের বশবর্তী হয়ে আমি অংশগ্রহণ করেছি। কারও প্রতি বিশেষ আনুগত্য প্রদর্শন বা কোনও বিশেষ দলের প্রচারণার লক্ষ্যে নয়, আবার কারও প্রতি অসম্মান প্রদর্শন করাও আমার উদ্দেশ্য ছিলো না। ভারতের সকল রাজনৈতিক দল এবং নেতার প্রতি আমার সম্মান রয়েছে। আমি ভারতের আইনের প্রতি শ্রদ্ধাশীল।

পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রচারণায় ফেরদৌসআমি আগেও বলেছি পশ্চিমবঙ্গের মানুষের প্রতি আমার ভালোবাসা অগাধ। সেই ভালোবাসা আমাকে আবেগতাড়িত করেছে। আমি বুঝতে পেরেছি, আবেগের বশবর্তী হয়ে সহকর্মীদের সঙ্গে এই নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করাটা আমার ভুল ছিল। যেটা থেকে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে এবং অনেকে ভুলভাবে নিয়েছেন। আমি স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে অন্য একটি দেশের নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ কোনোভাবেই উচিত নয়। আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি।
আশা করি, সংশ্লিষ্ট সকলে আমার অনিচ্ছাকৃত ভুলকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

শর্ত ভঙ্গের কারণে ভারত সরকার ভিসা বাতিল করেছে বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় নায়ক ফেরদৌসের। দেশের বেশ কয়েকবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়ক শুটিং করতে ১২ এপ্রিল কলকাতায় যান। সেখানে শুটিংয়ের ফাঁকে তৃণমূলের পক্ষে আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারণায় অংশ নেন। এই প্রচারণায় অংশ নিয়েই বিপাকে পড়েন তিনি। ভারত সরকার ভিসা বাতিলের পাশাপাশি কালো তালিকাভুক্ত করে তাঁকে ভারত ছাড়ার নির্দেশ দেয়। গতকাল মঙ্গলবার রাতের ফ্লাইটে তিনি ঢাকায় ফেরেন। 

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসং…
  • ১৮ নভেম্বর ২০২৬
চলতি মাসেই ৭৫ হাজার শিক্ষক নিয়োগে একধাপ এগোচ্ছে এনটিআরসিএ
  • ১৮ নভেম্বর ২০২৬
এবার আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
আমাকে বের করে দিতে বললেন অথচ আমার সিভি ১৯ পাতা, ভিসির ৭: ঢা…
  • ১৮ নভেম্বর ২০২৬
মাদ্রাসা জাতীয়করণ, নতুন এমপিওভুক্তি ও এবতেদায়ী নিয়ে সংসদে …
  • ১৮ নভেম্বর ২০২৬
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর…
  • ১৮ নভেম্বর ২০২৬