এবার নুসরাতকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

১৭ এপ্রিল ২০১৯, ০১:৪৬ PM

© সংগৃহীত

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির ঘটনা নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনোর প্রবীণ পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। ‘নুসরাত’ শিরোনামে চলচ্চিত্র নির্মাণের জন্য নির্মাতা ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতি নেয়াও শুরু করেছেন বলে জানিয়েছেন।

নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, বাংলাদেশে ক্রমশ নারী নির্যাতন ও যৌন হয়রানি বেড়েই চলছে। আর তার ধারবাহিকতায় প্রাণ দিতে হয় নুসরাতের। একজন মানুষ হিসেবে, একজন পরিচালক হিসেবে তার এমন করুণ মৃত্যুর দায় এড়াতে পারি না। আমি আমার দায়িত্ববোধ থেকে ছবিটি নির্মাণ করব।

নুসরাতের চরিত্রে কে অভিনয় করবেন তা শিগগিরই ঘোষণা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের এই পরিচালক। সব ঠিক থাকলে চলতি বছরই ছবিটি মুক্তি দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে গেলে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় বোরকা পরা ৪/৫ জন নুসরাত জাহান রাফিকে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। এতে অস্বীকৃতি জানালে হাত-পা বেঁধে তারা নুসরাতের গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।

গত ১০ এপ্রিল বুধবার রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান প্রতিবাদী নুসরাত জাহান রাফি।

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে ভাঙচুর ও অগ্নিসং…
  • ১৮ নভেম্বর ২০২৬
চলতি মাসেই ৭৫ হাজার শিক্ষক নিয়োগে একধাপ এগোচ্ছে এনটিআরসিএ
  • ১৮ নভেম্বর ২০২৬
এবার আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
আমাকে বের করে দিতে বললেন অথচ আমার সিভি ১৯ পাতা, ভিসির ৭: ঢা…
  • ১৮ নভেম্বর ২০২৬
মাদ্রাসা জাতীয়করণ, নতুন এমপিওভুক্তি ও এবতেদায়ী নিয়ে সংসদে …
  • ১৮ নভেম্বর ২০২৬
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর…
  • ১৮ নভেম্বর ২০২৬