‘পুষ্পা ২’-এর যে দৃশ্যে ৮০ বার চেষ্টা করেছিলেন আল্লু অর্জুন

০২ মে ২০২৫, ০৪:৫২ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৫ PM
আল্লু অর্জুন

আল্লু অর্জুন © সংগৃহীত

২০২৪ সালের ব্লকবাস্টার হিট পুষ্পা ২ শুধু বক্স অফিসেই নয়, শ্যুটিং ফ্লোরেও ছিল চ্যালেঞ্জে ভরা। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন জানালেন, সিনেমার একটি দৃশ্য নিখুঁতভাবে ধারণ করতে তাকে নিতে হয়েছিল অন্তত ৮০ বার টেক।

মুম্বাইয়ে চলমান ‘ওয়েব সামিট ২০২৫’-এর মঞ্চে ১ মে সিনেমার শ্যুটিং ঘিরে এ অভিজ্ঞতা তুলে ধরেন আল্লু। উপস্থিত দর্শকদের উদ্দেশে তিনি বলেন, “ট্রেলার যাঁরা দেখেছেন, তাঁরা নিশ্চয়ই ‘পাল্লু শট’-এর কথা মনে করতে পারবেন। সেই একটি দৃশ্যেই আমাদের ৭০ থেকে ৮০ বার টেক নিতে হয়েছিল।”

আল্লু জানান, দৃশ্যটির শ্যুটিং শুরু হয়েছিল সকাল ৮টা ৩০ মিনিটে। দৃশ্যের ধরন ও ভঙ্গিমা ঠিকঠাক বোঝাতে সময় লেগে যায় প্রায় আড়াই ঘণ্টা। এরপর দীর্ঘ ছয় ঘণ্টার চেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিট নাগাদ দৃশ্যটি ক্যামেরাবন্দি করা সম্ভব হয়।

আল্লু বলেন, “৮০টা টেক নিতে গিয়ে পুরো ইউনিট ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু আমার মনে হয়েছিল, দৃশ্যটি নিখুঁতভাবে না তুললে সিনেমার আবেদন ঠিকমতো পৌঁছাবে না। অবশেষে হয় ৭৮তম না হয় ৮৫তম টেকে আমরা সফল হই।”

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত পুষ্পা: দ্য রাইজ সিনেমার পর পুষ্পা ২: দ্য রুল নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। আল্লু অর্জুনের দাপুটে অভিনয়, গল্পের গতি এবং নির্মাণশৈলীর জন্য এটি মুক্তির পরপরই রেকর্ড পরিমাণ সাফল্য পায়।

সিনেমাটিতে আল্লু অর্জুনের চরিত্র এক দিনমজুর থেকে শুরু করে লাল চন্দনের চোরাকারবারি সিন্ডিকেটের নেতা হয়ে ওঠার কাহিনি তুলে ধরা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিলসহ দক্ষিণ ভারতের প্রথম সারির তারকারা।

সিনেমার এই সাফল্যের পেছনে পরিশ্রম কতটা জরুরি তা বোঝাতে গিয়ে আল্লু বলেন, “সিনেমার প্রতিটি ফ্রেম, প্রতিটি অভিব্যক্তি দর্শকের কাছে গুরুত্বপূর্ণ। তাই শিল্পী হিসেবে আমাদের দায়িত্ব থাকে সেটা নিখুঁতভাবে ফুটিয়ে তোলা।”

ট্যাগ: বলিউড
জামানত ছাড়াই ১০ লাখ টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, কারা পা…
  • ১২ নভেম্বর ২০২৬
দুই মিনিট চেষ্টার পর থামলেন হান্নান মাসউদ
  • ১২ নভেম্বর ২০২৬
তরুণ কলাম লেখক ফোরাম চবি শাখার সভাপতি-সম্পাদক আজীবন বহিষ্কা…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্কে আওয়ামী লীগ নেতা, বিএনপি…
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় আরও ২০ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১২ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ দায় স্বীকার করেছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তাদে…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950